লক্ষ্মীপুরে পৌর জনকল্যাণ একাডেমি স্কুলে চুরির অভিযোগে সজীব নামের এক যুবক গ্রেপ্তার

লেখক: Admin
প্রকাশ: ২ সপ্তাহ আগে

লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধি: লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৪নং ওয়ার্ডে পৌর জনকল্যাণ একাডেমি স্কুল থেকে নগদ টাকা ও ল্যাপটপ সহ আরও অন্যান্য মালামাল চুরি হওয়ার ঘটনায় তারেক হোসেন সজীব নামের এক যুবক আটক। কোনো স্বাক্ষী প্রমাণ না থাকার কারণে ধরা পড়ছে না এইসব চোর।যখন একের পর এক চুরির ঘটনা ঘটে,, তখন স্কুলের প্রধান শিক্ষক আরিফ হোসেন সিসি ক্যামেরা লাগানোর উদ্যেগ নিয়ে গোপন ক্যামেরা সেট করেন স্কুল প্রতিষ্ঠানের কয়েকটি কক্ষে।পরে ঐসব গোপন ক্যামেরা ধরা পড়ে তিন চোরের, এক চোর, যার নাম তারেক হোসেন সজীব। তারেক হোসেন সজিব পেশা রাজ মিস্ত্রি হলেও তার মূল পেশা হচ্ছে চোরি। এদিকে চোরদের ব্যাপারে খোঁজ নিয়ে জানা যায় পৌরসভার পৌর ৪নং ওয়ার্ডে ধানিছ উদ্দিন পাটোয়ারী বাড়ির বাসিন্দা সোহেল পাটোয়ারীর ছেলে চোরা তারেক হোসেন সজীব।এছাড়াও চোরের সহযোগী পৌরসভার পৌর ৪নং ওয়ার্ড রাজা মাঝি বাড়ির বাসিন্দা রাজা মাঝির ছেলে রুপক ও পৌরসভার পৌর ৪নং ওয়ার্ডে খরাগো বাড়ির বাসিন্দা নুরুর ছেলে জীবন। গতকাল ৩০ শে আগষ্ট রোজ রবিবার আনুমানিক সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৪নং ওয়ার্ডে বাঞ্চানগর গ্রামে পৌর জনকল্যাণ একাডেমি স্কুলে চোরির ঘটনাটি ঘটে। পরে অফিস সহকারী জহির হোসেনের সহযোগিতায় তারেক হোসেন সজীব চোর কে আটক করা হয়। এ ঘটনার পরে লক্ষ্মীপুর পৌর জনকল্যাণ একাডেমি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রধান শিক্ষক জনাব মোঃ আরিফ হোসেন এর নাম্বার থেকে সাংবাদিক ও পুলিশ কে কল করে,স্কুলে চোর ধরা পড়ছে বলে জানান।পরে চোর আটকের সংবাদ পেয়ে ঘটনার স্থলে গিয়ে দেখা যায় চোখ কে আটক করে বেঁধে রাখা হয়েছে।চুরির ঘটনা চোর তারেক হোসেন সজীব  সাংবাদিক ও পুলিশের উপস্থিততে নিজ মুখে শিকার করেন।পরে চোর তারেক হোসেন সজিব বলেন,আমি একাই চুরি করি নাই, আমার সাথে আরও দুই জন চুরি করেছে। তাদের নাম জানতে চাইলে সজিব চোরাই বলেন, আমাদের পাশের বাড়ির রুপক ও জীবন সহ আমরা তিনজন মিলে চুরি করছি। সজিব চোরা কে কিভাবে আটক করা হয়েছে জানতে চাইলে পৌর জনকল্যাণ একাডেমি স্কুলের প্রধান শিক্ষক আরিফ হোসেন সাংবাদিক কে বলেন,গত কয়েক দিন ধরে স্কুলে রেখে যাওয়া মালামাল পাচ্ছি না এর আগে রুপক ও জীবন সহ তারা ৩জন মিলে স্কুল প্রতিষ্ঠানের ল্যাপটপ ও নগদ ৩০হাজার টাকা চুরি করে নিয়ে গেছে। চোর তারেক হোসেন সজীব ও রুপক এবং জীবনের বিরুদ্ধে মামলা আছে।আমাদের সিসি ক্যামেরা না থাকার কারণেএতো দিন চোর ধরতে পারি নাই। গত কিছু দিন হয় গোপন ক্যামেরা লাগানো হয়েছে। আজ সেই গোপন সিসি ক্যামেরার ফুটেজে আমরা চোর সজীব কে আটক করেছি। আমাদের মুঠোফোনে কল পেয়ে সাংবাদিক ও পুলিশ ঘটনার স্থলে এসেছেন। চোর তারেক হোসেন সজীব কে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি। বাকী দুইজন চোরকে গ্রেপ্তার করতে হবে। আশা করি পুলিশ সরকারি দায়িত্ববান হিসেবে সঠিক দ্বায়িত্ব পালন করবেন।যেহেতু স্কুল প্রতিষ্ঠানও একটি সরকারি প্রতিষ্ঠান। তাই আইনের বিচারকদের মাধ্যমে নগদ ৩০ হাজার টাকা ও ল্যাপটপ এবং মালামাল উদ্ধার হবে। এবং সুন্দর সমাধান দিয়ে আমাদের কে সহযোগিতা করে চিন্তা ও হতাশা মুক্ত করবে বলে আমরা পুলিশ প্রশাসনের কাছে আশাবাদী।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন