আমাদের প্রোগ্রামে আসুন, চিন্তা পাল্টে যাবে’-জামায়াত সেক্রেটারি

লেখক: Admin
প্রকাশ: ৭ মাস আগে

 

কামরুল ইসলাম
কমলনগর প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলনগর উপজেলা সেক্রেটারি আকরাম হোসাইন আজ রোববার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মুসলমানদের ইবাদতকেন্দ্রিক কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানান।

আকরাম হোসাইন লেখেন, ইউনিট পর্যায়ে রাজনৈতিক বৈঠক সাধারণত অফিস, দোকান বা বাসায় আয়োজন করা হয়। তবে কোরআন তালিম, তারবিয়াতি বৈঠক, দারসূল কুরআন ও শব্বেদারীর মতো ইবাদতমুখী কর্মসূচি মসজিদেই হওয়া উচিত।

তিনি আরও বলেন, শব্বেদারী হচ্ছে রাত্রিকালীন ইবাদতমূলক আয়োজন-যেখানে অংশগ্রহণকারীরা কুরআন তেলাওয়াত, তাহাজ্জুদের নামাজ আদায় ও ফজরের পর বাড়ি ফেরেন। তার ভাষায়, বাহিরে থেকে এসব কর্মসূচির সৌন্দর্য উপলব্ধি করা সম্ভব নয়। অংশগ্রহণ করলেই চিন্তা বদলে যাবে।

তার দাবি, ইবাদতমূলক এসব প্রোগ্রামে অংশ নিলে অনেকের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত হবে এবং ইসলামের প্রতি ইতিবাচক মনোভাব তৈরি হবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন