লক্ষ্মীপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন  কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন  কক্ষে মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, অবৈধ মাদকদ্রব্য, অস্ত্র উদ্ধার ও ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সংক্রান্তে পর্যালোচনা হয়। মাসিক  অপরাধ  সভা অনুষ্ঠানে সভাপত্বিত করেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়।এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাঃ রেজাউল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) লক্ষ্মীপুর, জেলার শ্রেষ্ঠ সার্কেল, জনাব মোঃ আবুল বাশার, রামগঞ্জ থানা, লক্ষ্মীপুর, জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ, জনাব মোঃ বাবুর আলী, সহ পুলিশ সদস্য বৃন্দ। মাসিক সভা অপরাধ আলোচনা সভায় অনুষ্ঠানে রামগঞ্জ থানা, লক্ষ্মীপুর, জেলার শ্রেষ্ঠ এসআইকে সম্মাননা ও সনদপত্র প্রদান করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মহোদয়।একই সাথে সাজা, ওয়ারেন্ট তামিল করার জন্য বিভিন্ন অফিসারদের পুরস্কৃত করেন। কেস্ট ও পুরস্কার বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোঃ জামিলুল হক পিপিএম, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ রকিবুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস, ডিআইও-১ সহ সকল থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্রের ইনচার্জ গণ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন