
পর্ব -১
নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার আওতায়ধীন ভূমি অফিসের দেওয়ালের প্লাস্টার খসে পড়ছে। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন অফিসটির কর্মকর্তা- কর্মচারীসহ সেবা নিতে আসা লোকজন। ভূমি অফিসে ভূমি সেবা নিতে আসা ভূমি গ্রাহকরা বলেন,সরকারি ভূমি অফিসে জন্য পর্যাপ্ত পরিমাণ জমি রয়েছে,কিন্তু সরকার ইচ্ছা করলে ভূমি মন্ত্রণালয় থেকে বরাদ্দ দিয়ে বড় একটি ভবন করতে পারে। কিন্তু তা করছেন না, কেন করছেন না তাও আমাদের জানা নেই। তারা আরো বলেন, এই চন্দ্রগঞ্জ থানায় আওতাধীন ভূমি অফিসে ভূমি সেবা গ্রাহক অন্তর্ভুক্ত রয়েছে প্রায় ৫০ হাজারেরও অধিক। সেই হিসেবে একটি ভবন প্রয়োজ।যেটা রয়েছে, সেটাও জরাজীর্ণ হয়ে পড়েছে। যে কোনো মুহূর্তে প্লাস্টার খসে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে অফিসের কাজকর্ম করে যাচ্ছে অফিস কর্মকর্তা ও কর্মচারীরা।চন্দ্রগঞ্জ বাজার ভূমি অফিসের ভবনটির দ্বায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীদের অবহেলায় চন্দ্রগঞ্জ ভূমি অফিসের ভবনটি হচ্ছে না। বর্তমানে যে ভূমি অফিস রয়েছে, এটি দেখতে একটি দোকান ঘরের মতো। একটি দোকান ঘরেও আরো বেশি জায়গা থাকে,কিন্তু কিছুই বলার নেই, ভূমি সেবা নিতে আশা গ্রাহকরা দুঃখ প্রকাশ করে এইসব কথা জানান দৈনিক লক্ষ্মীপুরের কথা কে।শুধু তাই নয়,দীর্ঘদিন ধরে চন্দ্রগঞ্জ ভূমি অফিসটি মেরামত না করায় প্লাস্টার খসে পড়ার পাশাপাশি বৃষ্টি হলেই চুইয়ে পড়ে অফিসের চারপাশ,এতে করে আসবাব পত্র এবং প্রয়োজনীয় কাগজ পত্র নষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিয়ত।চন্দ্রগঞ্জ ভূমি অফিসের ভূমি ভারপ্রাপ্ত (কর্মকর্তা) আনোয়ারা আক্তার বলেন,অফিস ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি অভি দাশ মহোদয় কে অবগত করা হয়েছে।তিনি বলছেন, জরাজীর্ণ ভবনটির জন্য বরাদ্দ নেই, বরাদ্দের জন্য শিগিগর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।