লক্ষ্মীপুর বাসীর প্রাণ প্রিয়, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

লেখক: Admin
প্রকাশ: ৪ দিন আগে

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের কৃতি সন্তান শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সক্রিয় রাজনীতিবিদ লক্ষ্মীপুর বাসির প্রাণ  প্রিয় ও লক্ষ্মীপুর-৩ সদর উপজেলা আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। গত ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে বিফুল ভোট পেয়ে সংসদ সদস্য পদে নির্বাচিত হয়েছিলেন।২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সংসদ সদস্য নির্বাচিত হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র যুগ্ম-মহাসচিব এর দায়িত্ব পালন করছেন।

শিশুকাল থেকে তার স্বপ্ন ছিল তিনি বড় হয়ে একটি দেশ ও জাতির উদ্দেশ্যে জনগণের সেবা করবেন, তাই সফল হয়েছে তার সেই স্বপ্ন। মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ১৯৬৮ সালের ২ ফেব্রুয়ারি তারিখে লক্ষ্মীপুর পৌরসভার বাঞ্চানগর গ্রামে সম্ভ্রান্ত চৌধুরী পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম বসির উল্যা চৌধুরী যিনি লক্ষ্মীপুরের একজন বনেদী ব্যবসায়ী ছিলেন। তার মায়ের নাম হোসেনে আরা বেগম। তার দাদা হাজী পানা মিয়া ব্রিটিশ শাসনামলে চর কাদিরা ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন। দুই চাচাতো ভাই সাহাবুদ্দিন চৌধুরী এবং চৌধুরী খোরশেদ আলম এক সময়ে লক্ষ্মীপুরের সংসদ সদস্য ছিলেন। তার দুই পুত্র ও এক কন্যা সন্তান, স্ত্রী পারভীন আক্তার চৌধুরী, পেশায় একজন ব্যবসায়ী।

মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি ছাত্র জীবনে লক্ষ্মীপুর টাউন প্রাথমিক বিদ্যালয় এবং লক্ষ্মীপুর প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউটে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন। এর পরে তিনি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ‍্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন এবং সরকারি বিজ্ঞান কলেজ (তেজগাঁও, ঢাকা) থেকে এইচএসসি সম্পন্ন করেন। ১৯৮৫-১৯৮৬ শিক্ষাবর্ষে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন এবং রসায়নিক প্রযুক্তিবিদ্যা বিভাগে ভর্তি হন। ১৯৮৮ সালে এই বিভাগ থেকে অনার্স এবং ১৯৮৯ সালে এম.এস.সি ডিগ্রী লাভ করেন। ১৯৯৩ সালে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিপ্লোমা-ইন এডুকেশন সমাপ্ত করেন।

এছাড়াও ১৯৮০ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লক্ষ্মীপুরে মূসার খাল খনন কর্মসূচী পালনের মধ্য দিয়ে স্কুল জীবনেই এ্যানি চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতিতে সম্পৃক্ত হন। ১৯৮৩ সালে তিনি ঢাকা তেজগাঁও কলেজ ছাত্রদলের সদস্য হন। পরবর্তীতে তিনি সরকারী বিজ্ঞান কলেজেও ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।

১৯৮৫ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য নির্বাচিত হন। ১৯৮৭ সালে তিনি মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এবং ১৯৮৮ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৮৯ সালে তিনি জিয়াউর রহমান হল ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন।

১৯৯০ সালে তিনি সর্বোচ্চ ভোটে ডাকসুর সদস্য নির্বাচিত হন এবং ৩ বার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ডাকসুর ছাত্র প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করেন। পরবর্তীতে, ১৯৯২ সালে তিনি ডাকসুর ভারপ্রাপ্ত ভিপি ও ভারপ্রাপ্ত সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯২ সালে তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৯৩ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ও ১৯৯৩-১৯৯৬ সাল পর্যন্ত যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৯৬-১৯৯৮ সালে তিনি কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের ১ অক্টোবর অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মত তিনি লক্ষ্মীপুর সদর – ৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর সদর-৩ আসন থেকে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি এবং বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৬ সাল থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদকের দায়িত্বের পাশাপাশি তিনি বর্তমানে বিএনপির ত্রাণ ও পুনর্বাসন কমিটির সমন্বয়ক, বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহবায়ক এর দায়িত্ব পালন করে আসছেন। ২০১৩ সালে তিনি জাতীয় সংসদে বিরোধী দলীয় চীফ হুইপ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীসভায় তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন