
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
মোঃ হোসেন চৌধুরীর

লক্ষ্মীপুরে এনজিও এর অংশ গ্রহন ও অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উক্ত সেমিনার আয়োজন করেন লক্ষ্মীপুর জেলা লিগ্যাল এইড কমিটি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ভবন এর সম্মেলন কক্ষে। দিলরুবা ইয়াসমিন সিনিয়র সহকারী জজ লিগ্যাল এইড অফিসারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন শাহিন উদ্দিন সিনয়র জেলা দায়রা জজ, চেয়ারম্যান লিগ্যাল এইড লক্ষ্মীপুর।
এসময় উপস্থিত ছিলেন,মো: খোরশেদুল আলম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট লক্ষ্মীপুর।আর উপস্থিত, মো: সাদেকুর রহমান বিচারক জেলা জজ নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল, মোঃ মেজবা উল আলম ভুঁইয়া,অতিরিক্ত জেলাপ্রশাসক হোসাইন মো: রায়হান কাজেমি অতিরিক্ত পুলিশ সুপার,সিভিল সার্জন এর প্রতিনিধি ডা: অরুপ পাল,বার এসোসিয়েশন এর সভাপতি সম্পাদক, লক্ষ্মীপুরে কর্মরত ও স্থানিয় এনজিও প্রতিনিধি,নির্বাহী পরিচালক সহ জেমস এর আসাদুজ্জামান আসাদ,ভয়েচ নির্বাহী পরিচালক শামসুল আলম লিটু, সেডো সংস্থার নির্বাহী পরিচালক মোঃ হোসেন চৌধুরী। ব্রাক এর জেলা সমন্বয়ক অরুন সহ বিভিন্ন এনিজও প্রতিনিধি সহ প্রমুখ।
সেমিনারে বিনা খরচে আইনগত সহায়তা প্রদান বিষয়ে গরিব অসহায় মানুষের দ্বারপ্রান্তে প্রচার ও প্রসারের উপর জোর দেওয়া হয়, তৃনমুলের ছিন্নমুল অসহায় মানুষ যেন জানতে পারে ও লিগ্যাল এইড এর সেবা গ্রহন করতে পারে সে বিষয়ে এনজিও সংস্থার অংশগ্রহণ ও দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন লিগ্যাল এইড এর চেয়ারম্যন সিনিয়র দায়রা জজ শাহীন উদ্দিন।
সেমিনারে বক্তারা বলেন, এনজিও সংস্থার উঠোন বৈঠক, রিন গ্রহিতা ও সেবা নিতে আসা বিভিন্ন সেবা গ্রহীতার মধ্যে সভা ও যোগাযোগের মাধ্যমে ব্যাপক প্রচার ও প্রসার হবে। বিনা মুল্যে আইনি সহায়তা দিতে এনজিও সংস্থা গুলো বিভিন্ন নিয়ম ও নির্দিষ্ট ফরম পুরন করে লিগ্যাল এইড অফিসার এর সমন্বয়ে কার্যক্রম আরো গতিশীল হওয়ার তাগিদ দেন।
এনজিও প্রতিনিধি, সাংবাদিক,শিক্ষক, মসজিদের ইমাম সাহেব, স্থানিয় রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধি গনের সমন্বয়ে পুনরায় মতবিনিময় ও সেমিনারের আয়োজন চলমান থাকবে বলে জানান মাননীয় সিনিয়র দায়রা জজ ও লক্ষ্মীপুর লিগ্যাল এইড এরচেয়ারম্যান শাহিন উদ্দিন।
