
চাঁন মিয়া দুর্জয় হোসেন
রায়পুর প্রতিনিধি: চরকাচিয়া আশ্রায়ন প্রকল্প(সুখ আলয়) এর ৪৪ টি পরিবারের মধ্যে একটা পরিবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে চাউল ঈদ উপহার হিসেবে পান নাই। ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে চরকাচিয়া আশ্রায়ন প্রকল্প(সুখ আলয়) এর অসহায়, দুস্থ, গরীব, প্রতিবন্ধী বাসিন্দাদের প্রতি নজরদারি নেই স্থানীয় ইউপি সদস্য মোঃ দিদার হোসেন মোল্যা, ও ইউপি চেয়ারম্যান আবু জাফর মোঃ সালেহ্ মিন্টু ফরায়েজী থেকে শুরু করে উপজেলা নির্বাহী অফিসার পর্যন্ত। তারা কেউই আশ্রায়ন বাসীর কোন খোঁজ খবর নিচ্ছেন না বলে মন্তব্য করেছেন চরকাচিয়া আশ্রায়ন প্রকল্প(সুখ আলয়) এর অসহায়, দুস্থ, গরীব, প্রতিবন্ধী বাসিন্দা গণ। দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার রায়পুর প্রতিনিধি জানান,রায়পুরে ২২০০৭টি ভিজিএফ কার্ড ১০টি ইউপিসহ রাজনৈতিক দলকে বন্টন করা হয়েছে। ৬টি আশ্রয়কেন্দ্রের বাসিন্দারা পেলোনা খুব দুঃখজনক বিষয় বলে দুঃখ প্রকাশ করেন চরকাচিয়া আশ্রায়ন প্রকল্প(সুখ আলয়) এর অসহায়, দুস্থ, গরীব, প্রতিবন্ধী গণ।চরকাচিয়া আশ্রায়ন প্রকল্প(সুখ আলয়) এর অসহায়, দুস্থ, গরীব, প্রতিবন্ধী বাসিন্দাদের দাবী আমরা মানুষ,আমাদের পাওয়ার অধিকার আছে। মাহে রমজান উপলক্ষে জেলে কার্ড ভিজিএফ কার্ড, ঈদ উপহার ত্রাণ সামগ্রী সহ বিভিন্ন ধরণের সরকারি ভাবে আর্থিক সাহায্য সহায়তা আসে। কিন্তু আমাদের পোড়া কপাল আমরা সরকারি ভাবে রায়পুর উপজেলা ইউনিয়নে চেয়ারম্যান মেম্বার রাজনৈতিক নেতাদের কাছেও ঈদ উপহার ত্রাণ সামগ্রী পাওয়া থেকে বঞ্চিত হয়েছি আমরা। তাই আমরা রায়পুর চরকাচিয়া আশ্রায়ন প্রকল্প(সুখ আলয়) এর অসহায়, দুস্থ, গরীব, প্রতিবন্ধী বাসিন্দা হিসেবে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা, লক্ষ্মীপুর জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার মহোদয় সহ সকলের সহযোগিতা কামনা করছি ত্রাণ সামগ্রী ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা পেতে।
