
চাঁন মিয়া হোসেন দুর্জয়
রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার, রায়পুর উপজেলা ধীন, ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন, হাজীমারা পুলিশ ফাঁড়ির প্রশাসন কর্তৃক আয়োজিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত বিট পুলিশিং সভা অনুষ্ঠানের আয়োজন করা হয় রায়পুর ৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের মূল প্রাণ কেন্দ্র বাহার আলী মোল্যার হাট বাজারের দক্ষিণ মাথায়। ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুনুর রশিদ হাওলাদার অফিস সংলগ্ন এই অনুষ্ঠান বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হয়। বর্তমান যুগোপযোগী ও সময়োপযোগী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চরের জমি সংক্রান্ত বিষয়টি। ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন হলো রায়পুরে মেঘনার দুর্গম চর। যেখানে সয়াবিন রোপণ করে কৃষক লুটে নেয় প্রভাবশালীরা। রায়পুরে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের দুর্গম মেঘনার চরে বহু পরিশ্রম করে সয়াবিন চাষ করেন কৃষক আর তা তুলে নিয়ে যাচ্ছেন প্রভাবশালীরা।গত কয়েক বছর ধরে প্রশাসনের দপ্তর আর আদালতে হাঁটতে হাঁটতে কৃষকেরা নাভিশ্বাস হয়ে উঠেছে।
এদিকে গত কয়েক দিন ধরে কৃষকের রোপণ করা জমির সয়াবিন লুটপাট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সংঘবদ্ধ দস্যুবাহিনীর বিরুদ্ধে। বিস্তীর্ণ চরজুড়ে তারা সশস্ত্র মহড়া আর লাল পতাকা প্রদর্শনের মাধ্যমে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে বের করে দিচ্ছে কৃষকদের। এর প্রতিকার চেয়ে ১৩ এপ্রিল জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সেনাক্যাম্প বরাবর আবেদন করেছেন ভুক্তভোগী কৃষকরা।
সরেজমিন জানা যায়, মেঘনা নদীতে জেগে ওঠা কাছিয়ার চর ও চর কানিবগায় দীর্ঘদিন থেকে ফসল চাষ করে আসছেন ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের অসংখ্য কৃষক। প্রতি বছরের মতো এবারও তারা সয়াবিন চাষ করেছেন। কয়েকদিন ধরে ফসল তোলাও শুরু হয়েছে। কিন্তু প্রকৃত জমির মালিকরা ফসল তুলতে পারছেন না। উপজেলার দক্ষিণ চরবংশী ইউপির কয়েকজন প্রভাবশালী ব্যক্তির পক্ষ নিয়ে ভোলা ও বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা থেকে আসা শতাধিক জলদস্যু ওই চরে অবস্থান নিয়ে কৃষকদের ওপর চড়াও হয় ও বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে চর থেকে তাদের তাড়িয়ে দেয়।
এতে করে কৃষকরা তাদের চাষকৃত সয়াবিন আনতে পারছেন না। চরে উঠতে গেলে কৃষকদের ওপর হামলা চালানো হয়। কৃষকদের সয়াবিনগুলো ওই দস্যুরা লুট করে নিয়ে যাচ্ছে। সন্ত্রাসীরা চার-পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছে। না দেওয়ায় সব ফসল লুটপাট করে নিচ্ছে। গত বছরও ফসল তুলতে গিয়ে আওয়ামী লীগ নেতাদের গুলির মুখে পড়তে হয় অনেক কৃষকদের। গুলি করে কয়েকজনকে নদীতে ফেলে দেওয়া হয়। জানা যায়, এসব চরের জমির দখল নিয়ে পৃথক দুটি দেওয়ানি মামলা চলছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সালেহ মিন্টু ফরায়েজি বলেন, চার বছর আগে রায়পুর সদরের চর মেঘনায় সন্ত্রাসীরা রাকিব এবং শেখ ফরিদকে হত্যা করে। অনেকের হাত-পা কেটে দেওয়া হয়। কয়েকদিন ধরে সয়াবিন তোলা হচ্ছে। কৃষকরা সয়াবিন তুলতে গেলে ২০-৩০ জনের বাহিনী তা লুট করে নিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের প্রতি আবেদন জানাচ্ছি এ বিষয়ে যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়। কৃষকদের ফসল যাতে ঘরে আনতে পারে। কৃষকরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন।’ মেঘনার ভাঙ্গনের শিকার ভিটামাটি হারানো হাজারও মানুষ একটু মাথা গোঁছানোর জন্য ছুটে যান দুর্গম চরাঞ্চলে। দুই হাজার ৭০০ একরের বিশাল চরাঞ্চলের এসব অনাবাদি জমি আবাদি করে তুলতেই প্রভাবশালীদের নজর এখন এ চরে।

০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের কৃষকদের মধ্যে ও জমির মালিকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার জন্য অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মোঃ জামিল উদ্দিন, সহকারী পুলিশ সুপার, রায়পুর, লক্ষ্মীপুর, মোঃ নিজাম উদ্দিন ভূঁইয়া, অফিসার ইনচার্জ(ওসি), রায়পুর, লক্ষ্মীপুর, মোঃ আব্দুল মান্নান, তদন্ত অফিসার, রায়পুর, লক্ষ্মীপুর, মোঃ মমিনুল ইসলাম, ইনচার্জ, হাজীমারা পুলিশ ফাঁড়ি, রায়পুর, লক্ষ্মীপুর, মোঃ ফারুক আহাম্মদ, সাব-ইন্সপেক্টর, হাজীমারা পুলিশ ফাঁড়ি, রায়পুর, লক্ষ্মীপুর, মোঃ সাইফুর রহমান, সহকারী সাব-ইন্সপেক্টর, হাজীমারা পুলিশ ফাঁড়ি, রায়পুর, লক্ষ্মীপুর, জেড এম নাজমুল ইসলাম (মিঠু), আহ্বায়ক, রায়পুর উপজেলা বিএনপি, মোঃ শফিকুর রহমান ভূঁইয়া, সদস্য সচিব, উপজেলা বিএনপি, মোঃ হারুনুর রশিদ হাওলাদার, সভাপতি, ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপি ও সাবেক চেয়ারম্যান, ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ, মোঃ মহিউদ্দিন সোহাগ, সাধারণ সম্পাদক, ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবদল, ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতৃত্ব স্থানীয় ব্যক্তিবর্গ গাজী মোঃ সিদ্দিকুর রহমান সহ বিএনপির অঙ্গ সংগঠনের প্রমুখ।
এসময় বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বক্তব্য রাখেন, মোঃ সাইফুল হাওলাদার সহ বিএনপির নেতা কর্মী গণ সহ আরও অনেকে।
মোঃ সাইফুল হাওলাদার সহ প্রত্যেকেই বক্তব্য বলেন, চরাঞ্চলের সকল কৃষকদের পাশে দাঁড়াবেন এবং কৃষকদের ন্যায্য অধিকার পাওয়ার জন্য সকল ধরনের সার্বিক সহযোগিতা করবেন।
বিশেষ করে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি, মোঃ হারুনুর রশিদ হাওলাদার সাহেব সবসময় অসহায় কৃষকদের পাশে থাকবেন, কৃষকদের হয়ে কাজ করবেন এবং ইউনিয়নে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবসময় প্রশাসন কে পূর্বের ন্যায় সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে নিজের মতামত ব্যক্ত করেন।
উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য সমাপ্ত করেন। পরবর্তীতে বিট পুলিশিং সভার সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
