খালেদা জিয়া অনেকটা সুস্থ, মানসিকভাবেও স্ট্যাবল, বললেন ডা. জাহিদ হোসেন

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

 

নিজস্ব সংবাদ দাতাঃ

 

ঢাকা গুলশানের বাসভবন ফিরোজার সামনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার বেলা ১টা ২৫ মিনিটের সময় দীপু মালাকার লন্ডনে চিকিৎসা নেওয়ার পর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন,চিকিৎসার পর উনি অনেকটুকু সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি স্ট্যাবল শক্ত আছেন। আপনারা ওনার জন্য দোয়া করবেন।

মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসভবন ফিরোজার সামনে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তাঁর ব্যক্তিগত এই চিকিৎসক। দীর্ঘ চার মাসের চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে আজ সকালে ঢাকা পৌঁছান খালেদা জিয়া। বিমানবন্দর থেকে সড়কপথে তিনি নিজ বাসভবনে ফেরেন। গাড়ি থেকে নেমে বাসার ভেতরে যাচ্ছেন খালেদা জিয়া দীপু মালাকার।এসময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ডা. জাহিদ হোসেন বলেন,তিনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন। যদিও দীর্ঘ ১৪ ঘণ্টার ভ্রমণের কারণে তিনি কিছুটা অবসন্ন। আমরা তাঁর জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

বিএনপির চেয়ারপারসন সবাইকে শুভেচ্ছা, সালাম ও কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানান ডা. জাহিদ হোসেন। খালেদা জিয়ার জন্য কাতারের পক্ষ থেকে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দেওয়ায় দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান জাহিদ হোসেন। তিনি বলেন, কাতার সরকার সম্পূর্ণ বিনা মূল্যে এটি দিয়েছে। এ সহায়তার মধ্য দিয়ে জিয়া পরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক আরও পরিচিত প্রকাশ ঘটিয়েছে। খালেদা জিয়া বেলা ১টা ২৫ মিনিটে ফিরোজা পৌঁছেন। বিএনপির চেয়ার পারসনের বাসভবনের সামনে ভিড় না করতে নেতা-কর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি খালেদা জিয়া এখন কিছুটা অসুস্থ। চিকিৎসকেরা তাঁকে কমপক্ষে আট ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

তাই কেউ এখানে স্লোগান দেবেন না, ভিড় করবেন না। দয়া করে আপনারা সবাই এখন যাঁর যাঁর বাড়িতে ফিরে যেতে বলা হয়। সবাইকে ফিরোজার সামনে থেকে সরে যাওয়ার অনুরোধ জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, দলের পক্ষ থেকে বারবার অনুরোধ করছি, যেন এখানে কোনো গন্ডগোল না করে। পরে সময় হলে আপনাদের সঙ্গে তিনি কথা বলবেন। উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি যুক্তরাজ্যে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে উন্নত চিকিৎসা শেষে সকাল সাড়ে ১০টার দিকে দেশে ফিরছেন তিনি। তাঁর সঙ্গে দেশে ফেরেন দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। ১১ ঘণ্টা আগে খালেদা জিয়া ফিরোজায় পৌঁছেছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। খালেদা জিয়া সরাসরি তাঁর গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের বাসভবন ফিরোজায় যান।

বিমানবন্দর থেকে ফিরোজায় যাওয়ার সময় পথে পথে খালেদা জিয়াকে স্বাগত জানান দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী। খালেদা জিয়ার আগমন উপলক্ষে সকাল থেকে ফিরোজাসংলগ্ন এলাকায় ভিড় করেন দলীয় নেতা-কর্মীরা। তাঁদের হাতে ছিল জাতীয় পতাকা ও দলীয় পতাকা। এ ছাড়া তাঁরা বিভিন্ন ধরণের ব্যানার-ফেস্টুন বহন করেন। তাদের স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকার অলিগলি ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন