
দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার মাসিক সভায় দ্বিতীয় ঝুম মিটিং অনুষ্ঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ
লক্ষ্মীপুরে ৫/০২/২০২৫ ইং তারিখ রোজ বুধবার রাত ১০টার সময় ভিডিও লাইভে দ্বিতীয় মাসিক সভায় ঝুম মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা অনুষ্ঠানটি শুরু হয়েছে দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল এর উদ্যোগে। রাত ১০টা থেকে ১১টা ৩০মিনিট পর্যন্ত, টানা দেড় ঘন্টা আলোচনা রাখেন সম্পাদক মহোদয়।এসময় মাসিক ঝুম মিটিংয়ে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল।আরও উপস্থিত, দৈনিক লক্ষ্মীপুরের কথা স্টাফ রিপোর্টার প্রতিনিধি জনাব মোঃ হারুনুর রশিদ জিন্নাহ,বিশেষ প্রতিনিধি জনাব মোঃ ইকবাল হোসেন,রামগঞ্জ থানা প্রতিনিধি জনাব মোঃ আব্দুর রউফ রাফি, কমলনগর প্রতিনিধি জনাব মোঃ কামরুল ইসলাম (ফিমোন),সহ সকল প্রতিনিধি বৃন্দ।ঝুম মিটিংয়ে মাসিক সভায় আলোচনা বক্তব্য রাখেন দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল,দৈনিক লক্ষ্মীপুর লক্ষ্মীপুরের কথা প্রতিনিধি স্টাফ রিপোর্টার জনাম জিন্নাহ,কমলনগর প্রতিনিধি কামরুল ইসলাম ফিমোন,রামগঞ্জ প্রতিনিধি আবদুল রউফ রাফি সহ আরও অন্যান্য প্রতিনিধি গণ।প্রতিনিধিদের উপস্থিতিতে সম্পাদক রাকিব হোসেন সোহেল বক্তব্যে বলেন,সকল সাংবাদিক সিনিয়রদের সঙ্গে ভালো আচার আচরণ ও সুন্দর ভাষা দিয়ে হাসি মুখে কথা বলার দিকনির্দেশনা প্রধান করেন। এছাড়া অনর্থক কোনো বিতর্কে জড়ানো যাবেনা।যেহেতু আমরা সবাই সাংবাদিক পরিচয়ে সাংবাদিক পরিবারের সদস্যে আবদ্ধ। একইসাথে পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ভাই বন্ধুর মতো সুন্দর ব্যবহার করতে হবে বলে জানান।তিনি আরও বলেন,যে, যে থানায় বসবাস করেছেন,সেই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে অবগত করে ঘটনার স্থলে গিয়ে সংবাদ সংগ্রহ করতে হবে।যেহেতু বর্তমান পরিস্থিতি ভালো যাচ্ছে না বিধয় তথ্য অনুসন্ধানে যাওয়ার আগে চোখ কান খোলা রাখার নির্দেশ প্রদান করেন।পাশাপাশি প্রতিনিধিদের সাংবাদিকতার কোর্স সম্পূর্ণ করার জন্য সম্পাদকের প্রক্রিয়া প্রস্তুতি চলছে। তার স্বপ্ন বাস্তবায়ন করতে প্রতিনিধিদের আইনি সুরক্ষা নিশ্চিত করা হবে বলে তিনি জানিয়েছেন। একই সাথে তাদের পারিশ্রমিক হিসেবে মাসিক বেতন বিষয়ে আলোচনা রাখেন সম্পাদক মহোদয়।তিনি সকল প্রতিনিধিদের কে বলেন ,দৈনিকের সংবাদ, দৈনিক দিতে হবে,কারণ সংবাদ কর্মীদের কাজ হচ্ছে সংবাদ সংগ্রহ করা। অসহায় মেহনতী মানুষদের পাশে দাঁড়ানো আমাদের মুল দ্বায়িত্ব ও কর্তব্য। হারুনুর রশিদ জিন্নাহ বলেন,দেশে যেভাবে চারো দিকে হাহাকার শুরু হয়েছে, বন্ধ হচ্ছে না কোনো ধরনের লুটপাট দখল দেওয়া। তা কোনো ভাবেই সুস্থ্য পরিবেশের লক্ষ্মণ দেখা যাচ্ছে না। সদর থানা প্রতিনিধি জনাব দেলোয়ার হোসেন বলেন, দেশের মানুষ এখন আর হাঙ্গামা দেখতে চায়না মানুষ এখন শান্তি খুচ্ছেন,শান্তি চায়।কামরুল বলেন, যেভাবে মানুষের জায়গা জমির মালিকানা নিয়ে মানুষ মানুষের মধ্যে ক্ষোভ প্রকাশ শুরু হয়েছে প্রতিদিন গুম, খুন, হত্যা, ধর্ষণের চেষ্টার,সহ নানান ধরনের অভিযোগের কারণে আমরা মাঠে তথ্য সংগ্রহ কালে প্রশ্ন বৃদ্ধ হয়ে থাকি। বিভিন্ন পেপার পত্রিকায় প্রকাশিত সংবাদ প্রকাশ হইতে দেখা যাচ্ছে। আইনের কোনো তদারকি ও সু-ব্যবস্থা নেই বললেই চলে।প্রতিনিধি রাফি বলেন,যেভাবে সরকারি খাল দখল,খাস জমি দখল,মালিকানা জমি অবৈধভাবে দখল দেওয়া শুরু হয়েছে রামগঞ্জ থানার চতুর দিকে। যদিও লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর উদ্যোগে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়ে বিভিন্ন জায়গায় থেকে উচ্ছেদ করা হয়। সেই গুলিতে আবারও শুরু করে অবৈধভাবে স্থাপনা তৈরী। বিশেষ প্রতিনিধি জনাব মোঃ ইকবাল হোসেন বলেন,দেশে যেভাবেই গুম খুন দুর্নীতি দুর্ঘটনায় পড়ে সাধারণ মানুষে মানুষের মৃত্যুর সংখ্যা দিন বেড়ে চলেছে এই দুর্ঘটনায় থেকে মানুষকে রক্ষা করতে হবে। তার আগে মহাসড়কের উপর দুটি পাশে যেসব দোকান পাট রয়েছে তা সরিয়ে পেলা জরুরি।চন্দ্রগঞ্জ থানা প্রতিনিধি জনাব মিজানুর রহমান বলেন,বর্তমানে রাজনৈতিক দলের নাম পরিচয় দিয়ে ভূয়া সমন্বয়ক সেজে গোপনে অর্থের বানিজ্য মেলা বসিয়ে চলছে চাঁদা বাজি। প্রতিদিনে খবরের কাগজে আসে ভূয়া সমন্বয়ক জনতার হাতে আটক এর সংবাদ। আসলে তারা কোনো দলের কেউ না, ভূয়া সেজে দল নাম বিনয়ী করে দলের নাম পরিচয়ে চলছে তাদের বানিজ্য মেলা। তবে সকলের বক্তব্য শেষে সমাপ্তি ঘোষণা করেন দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক রাকিব হোসেন সোহেল।
