আলা উদ্দিন গাজী বিদেশ নেওয়ার নামে প্রতারণা করে তিন লক্ষ্য টাকা আত্মসাৎ প্রতারক কে গ্রেফতার চাই বললেন ভুক্তভোগী

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে রাহুল ঘাট সংলগ্ন ভূঁইয়ার হাট গাজী বাড়ির বাসিন্দা আলা উদ্দিন গাজী বিশার দালাল বিদেশ নেওয়ার নামে প্রতারণা করছেন ভুক্তভোগী আয়াতুল্লাহ নামের ব্যক্তির সাথে।এমন অভিযোগ করেন ভুক্তভোগী আয়াতুল্লাহ ব্যাপারীর পরিবারের স্বজনরা। বিশার লেনদেন সম্পর্কে জানতে চাইলে ভুক্তভোগী আয়াতুল্লাহ ব্যাপারী সাংবাদিকদের জানান,আমি একদিন হাজীমারা মোল্লার হাট বাজারে চা খেতে চায়ের দোকানের দিকে যাওয়ার পথে হঠাৎ আমার সাথে দেখা হয় বিশার দালাল প্রবাসী ৮ নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বাসিন্দা আলা উদ্দিন গাজীর সঙ্গে। সেখানে আমাকে দেখে বিদেশে নেওয়ার কথা জানান এবং তার কাছে ভালো বাগান বাড়ির বিশা আছে, এক মাসের মধ্যে ওমান প্রবাসে নিয়ে যাবে বেতন হবে ৩৭ হাজার টাকা। পরে আমার চাচাতো ভাই প্রবাসী বিল্লাল হোসেন এর সঙ্গে যোগাযোগ করি। তিনিও ওমান প্রবাসের যাওয়ার কথা বলেন,যে কারণে আমি শুরুতে স্বাক্ষী গণের উপস্থিতিতে স্ট্রাম্প এর মাধ্যমে তিন লক্ষ্য টাকা দিয়েছি।কিন্তু প্রতারক আলা উদ্দিন গাজী আমাকে ওমান না নিয়ে আমার টাকা দিয়ে তার স্ত্রীকে ওমান প্রবাসে পাঠায়েছে। আমাকে ঝাল বিশা দিয়ে আমার সঙ্গে প্রতারণা করছে গাজী বাড়ীর আলা উদ্দিন গাজী। আমি ঘটনাটি জানতে পারি বিশা চেকিনের মাধ্যমে,পরে ঐ ঝাল বিশা নিয়ে এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে এক মাসের মধ্যে আমার তিন লক্ষ্য টাকা ফেরত দিবেন। আমি টাকা চাইতে গেলে আমার গায়ের দিকে যায় এবং দিচ্ছে দিবো বলে তালবাহানা করে আসছেন দীর্ঘ দুই বছর ধরে। এই প্রতারক আলা উদ্দিন গাজীকে আমি গ্রেফতার চাই, আমাদের রাষ্ট্র নায়ক দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার চাই। দেশের আইন শৃঙ্খলা পুলিশ প্রশাসনের উপযুক্ত বিচার দাবী প্রার্থনা করেছি আমার কোন লেখা পড়া নাই। এদিকে আয়াতুল্লাহর ঋণের সুদ দিন দিন বড় হইতে যাচ্ছে ভুক্তভোগী আয়াতুল্লাহ ব্যাপারীর গর্ভধারণী মা জননী হুহু করে চিৎকার দিয়ে কেঁদে উঠে ভিডিও লাইভে সাক্ষাৎ কালে বলেন আমরা নদীর পাশে থাকি আমার একমাত্র সন্তান আমার স্বামী প্রতিবেশী কেউ নাই আননেরা আর পুত্র আয়াতুল্লাহ ব্যাপারী কে বাঁচান আনগো আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ নাই আমি দেশ বাসির কাছে বিচার চাই, জেলা প্রশাসক সুরাইয়া জাহান মা জানের কাছে বিচার চাই। আমার ছেলের টাকা টা প্রবাসী প্রতারক আলা উদ্দিন গাজী থেকে উদ্ধার চায়।এদিকে আয়াতুল্লাহ ব্যাপারীর ঘরের দরজা জানালায় দাঁড়ি ও নারকেল গাছের পাতা ও কোন রকম কয়েক খানা পুরাতন টিন দিয়ে দোশালা একটি ঘরে ছোট ছোট ছেলে মেয়ে নিয়ে বসবাস করেন। এলাকার স্থানীয় প্রতিবেশীরা লাক্সমিপুর আর এফ টিভির ভিডিও লাইভে এবং জাতীয় দৈনিক গণজাগরণে সাক্ষাৎ কালে বলেন, আয়াতুল্লাহ ব্যাপারী ছেলে সরল, সোজা, প্রতারক আলা উদ্দিন গাজী আমাদের সামনে আয়াতুল্লাহ থেকে দফা দফায় তিন বারে তিন লক্ষ্য টাকা বিদেশ নেওয়ার কথা বলে নিয়েছে,ঐ টাকার আমরা এলাকাবাসী সবাই স্বাক্ষী আছি। এদিকে এলাকার স্থানীয় বাসিন্দা আয়াতুল্লাহ ব্যাপারী বাড়ির কয়েকজন অপরিচিত স্থানীয় মহিলা ও পুরুষদের মধ্যে আবু তাহের ব্যাপারী, পিতা মৃত আবদুল গনি ব্যাপারী,শাহাবুদ্দীন ব্যাপারী পিতা মৃত সান মিয়া,আবদুল জলিল পিতা আমিনুল নকতি,মহিলা শাহিনা বেগম স্বামী আক্তার ব্যাপারী,সায়েরা খাতুন স্বামী শাহাবুদ্দিন ব্যাপারী,হালিমা বেগম স্বামী আয়াতুল্লাহ ব্যাপারী,খতিজা বেগম স্বামী মাঈন উদ্দিন ব্যাপারী সহ আরো অনেকে প্রবাসী আলা উদ্দিন গাজীর দালানের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিনিন্দা জানিয়ে গ্রেফতার দাবী করেছেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয় বিচারকদের নিকট। না হলে আয়াতুল্লাহ ব্যাপারী ঐ তিন লক্ষ্য টাকার সুদের দায়ীয়ে এলাকা ছাড়তে হবে তা আর বেশি দুরে নয়।তারা আরও বলেন, আয়াতুল্লাহ ব্যাপারী আমাদের কারোই কাছে ২০ হাজার কারোই কাছে ৫০ হাজার টাকা করে বিভিন্ন জায়গায় গ্রাম মোল্লার লোকজনের কাছ থেকে ১০ টাকা সুদের হারে নেওয়া হয়েছে আলা উদ্দিন গাজী কে তিন লক্ষ্য টাকা বিদেশ দেওয়ার কারণে। আজ আয়াতুল্লাহ ব্যাপারী দেশ ছাড়ার পথে।
📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন