শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

স্টাফ রিপোর্টারঃ লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার রায়পুর উপজেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি দক্ষিণ রায়পুর বি.এন. সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরবর্তীতে তিনি কাঞ্চনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলমান উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। দুই বিদ্যালয়েই শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং পাঠদানের পরিবেশ পর্যবেক্ষণ করেন। এরপর তিনি শিক্ষকমণ্ডলীর সঙ্গে মতবিনিময় করেন এবং পাঠদান পদ্ধতির উৎকর্ষ সাধন ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ে দিকনির্দেশনা দেন। ১৯শে-ই – মে – ২০২৫ ইং তারিখে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা অফিসার, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, বিদ্যালয়গুলোর শিক্ষকমণ্ডলী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন