লক্ষীপুর রোকেয়া এন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা পরিষদ গঠন অনুষ্ঠিত হয়েছে 

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

ইকবাল হোসেন

 

বিশেষ প্রতিনিধিঃলক্ষ্মীপুর জেলার রোকেয়া এন ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র পরিষদের উপদেষ্টা মন্ডলীদের হাতে ফরম পৌঁছে দেন প্রাক্তন ছাত্র পরিষদের একাংশ।প্রদান উপদেষ্টা হিসেবে ছিলেন,লক্ষীপুর রোকেয়া এন ইসলাম হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সম্মানিত অধ্যক্ষ, জনাব ডাঃ মোঃফখরুল ইসলাম। তিনি জানান, ওনার অনেক দিনের স্বপ্ন ও ইচ্ছে ছিল এই আর,এন হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে প্রাক্তন ছাত্র পরিষদ গঠনের।তিনি আশাবাদী এই প্রাক্তন ছাত্র পরিষদ কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রাখবে।এছাড়াও উপদেষ্টা মন্ডলীদের মধ্যে ছিলেনডাঃ মোঃ আব্দুর রহমান(প্রভাষক)ডাঃ মোঃহারুনুর রশিদ দেওয়ান (প্রভাষক)ডাঃ মোঃকামাল হোসেন(প্রভাষক)ডাঃ মোঃ হাজী গোলাম মোস্তফা(প্রভাষক)ডাঃ মাহবুব আলম দিদার(প্রভাষক)ডাঃ মোঃ গোলাম মোস্তফা (প্রভাষক)ডাঃ মোঃ মোরশেদ আলম(প্রভাষক)ডাঃ মোঃ আলমগীর হোসেন (প্রভাষক) ও আরো অন্যান্য প্রভাষক বৃন্দ।অভিভাবক উপদেষ্টা হিসেবে ছিলেন, লক্ষ্মীপুর সদর হাসপাতালের(হোমিও) মেডিকেল অফিসার,জনাব,ডাঃমোঃ আক্তার হোসেন (ফারুক) এবং ওয়ার্ড ফেডারেশন অফ হোমিওপ্যাথি লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জনাব, ডাঃমোঃবেলায়েত হোসেন।এ প্রাক্তন ছাত্র পরিষদকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উপদেষ্টা মন্ডলীদের সাহায্য এবং সহযোগিতার মাধ্যমে আরো উন্নত সাংগঠনিক ভূমিকা রাখার, প্রত্যাশা ব্যক্ত করেন প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিনিধিগণ। উক্ত পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য, কলেজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে কলেজ কে একটি আদর্শ হোমিওপ্যাথি মেডিকেল কলেজে রূপান্তর করা।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন