
হারুনুর রশিদ জিন্নাহ
স্টাফ রিপোর্টার লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর সদর থানার আওতায় দিন ১৬নং শাকচর ইউনিয়নের ৯নং ওয়ার্ড হাওলাদার বাড়ীর বাসিন্দা অটোরিকশা মিশুক গাড়ি চালক ড্রাইভার মোঃ সিরাজ পারিবারিক কোলাহলে জের ধরে বিষ প্রয়োগ করে মৃত্যু বরণ করেন।খোঁজ নিয়ে জানা গেছে, আজ ২৪ শে-ই জানুয়ারি রোজ শুক্রবার বিকাল ৫টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহে রাজিউন। মৃত্যু কালে তার তিন ছেলে এক স্ত্রী রেখে ৬৫ বছর বয়সে বিষ প্রয়োগ করে মারা যান। এলাকার স্থানীয় প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায় মরহুম সিরাজ মধ্যে বৃত্ত একজন অটোরিকশা মিশুক গাড়ি চালক। তিনি অটোরিকশা মিশুক গাড়ি চালিয়ে তার তিন ছেলে এক স্ত্রী কে নিয়ে কোনো রকম সংসার চল ছিল। কিছু দিন পূর্বে তিনি সংসার চালাতে গিয়ে অভাবে পড়ে ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েন। নিরূপায় হয়ে নিজ বসতবাড়ির জমি বিক্রি করে দেয়। নিজের বসতবাড়ি ভিটা ছাড়া আর কোনো জমি ছিলো না,তাও তিনি বিক্রি করে একেবারে অসহায় হয়ে পড়েন সিরাজ হাওলাদার।যার ফলে নিজ বসতবাড়ির ভিটা হারানোর শোক চিন্তা সয্য করতে না পেরে বিষ প্রয়োগ করেন তিনি।সিরাজ হাওলাদার বিষ প্রয়োগ করে শো-র চিৎকার করিলে এলাকায় স্থানীয় প্রতিবেশীরা এসে তাকে বিষ খাওয়া অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে কর্মরত চিকিৎসক সিরাজ হাওলাদার কে মুমূর্ষু অবস্থায় দেখে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে যেতে বলেন। অবশেষে তাকে আর নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলো না। সিরাজ হাওলাদার নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার সময় পথে শেষ নিশ্বাস ত্যাগ করে মারা যায়। বিষ প্রয়োগের সময় ঘটনা দিন তার স্ত্রী ও ছেলেরা কেউ বাড়িতে ছিলেন না বলে জানা গেছে। তবে এলাকাবাসীরা জানান, ময়নাতদন্তের পর সিরাজ হাওলাদার এর লাশ তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাপন করা হবে।
