
লেখক: মোঃ সারোয়ার জাহান ( সোহাগ)
হেঁটে চলছি কোন এক ভোরে
সূন্দর রাস্তা ধরে
অসংখ্য পাখিদের কিচিরমিচিরে
সৌন্দর্য খুঁজে পাই সুন্দর এ ভূধরে।
জারুল গাছের সারি রাস্তার দুই ধারেতে
বেগুনী ফুলের ছড়াছড়ি রাস্তাতে ।
এমন সৌন্দর্য দেখিতে না পাই এখানে ছাড়া
পরম ভালোলাগায় যেন আমি আত্মহারা।
খানিক পরে ঘোর কালো মেঘে আচ্ছন্ন গগনে
গাছেরা চরম দোলায়িত এ শক্তিশালী পবনে।
বৃষ্টি শুরু হলো মুষুলধারে
ভিজতে চলে এলাম ঘর থেকে বাহিরে ।
ঠান্ডা বারাধারায় সিক্ত আমি বৃষ্টি স্নানে
বিমোহিত আমি স্পর্শ করি জারুল প্রসূনে ।
খানিক দূরে এক সুন্দর নিবাসে
দেখি তোমায় পরম সৌন্দর্যের আবেশে
তোমাকে দেখে ধন্য আমি অবশেষে।
এতো সুন্দরী ও মায়াবী নারী দেখি নাই জীবনে
পরম পুলকিত আমি তোমার এ দর্শনে।
যদি পেতাম তোমাকে চিরদিনে
রেখে যেতাম স্মৃতি চিরন্তনে
রাখি তো সবাই এ প্রেম কাহিনী চির স্মরণে ।
