
পর্ব -১
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর শহরে পুরাতন পৌরসভার সামনে জুবলী দিঘীর দক্ষিণ পাড়ে মারইয়াম প্রিন্টার্স এর মালিক সোহেল রানা নামের এক যুবক ঝাল সীল তৈরী করার অপরাধে ম্যাজিস্ট্রেট এর হাতে আটক। ঘটনাটি ঘটে ০৩এ ফেব্রুয়ারী
২০২৬ইং তারিখ রোজ মঙ্গলবার বিকাল ৩ ঘটিকার সময়।সরজমিনে গিয়ে দেখা লক্ষ্মীপুর পৌরসভার পৌর ৬নং ওয়ার্ড জুবলী দিঘীর দক্ষিণ পাড়ে গোপন সুত্রে অভিযান পরিচালনা চালিয়ে ম্যাজিস্ট্রেট মারইয়াম প্রিন্টার্স মালিক সোহেল রানা কে গ্রেপ্তার করেন। অবৈধ ঝাল জালিয়াতি সীল তৈরী করেন সোহেল রানা। খোঁজ নিয়ে জানা গেছে সোহেল রানা ২১নং টুমচর ইউনিয়ন বাসিন্দা। নকল সীল তৈরী কারীঘর সোহেল রানা বলেন, অপরিচিত লোক এসে সীল বানাতে বলে,তখন আমি তাকে নামাজ পড়ে আসি বলি নামাজ পড়তে চলে যায়। তারা নামাজ পড়ে আসবে বলে চলে গেছে।কিন্তু তার পর হইতে আসেনি।কয়টি সীল তৈরী করছেন এবং নির্বাচনী ভোটের সীল আপনার বানানো অনুমতি আছে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল রানা উত্তর না দেওয়ায় পুলিশ মারইয়াম প্রিন্টার্স মালিকের হাতে হ্যান্ড কাপ দিয়ে এইসব বিষয়ে পরে জানা যাবে বলে ঘটনার স্থল থেকে থানায় নিয়ে যায়। পরে ভিডিও চিত্রে দেখা যায় ১৬ ঘর ৬টি বানানো ঝাল সীল। মারইয়াম প্রিন্টার্স মালিক সোহেল রানা কে ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞেসা বাদের জন্য। এদিকে নকল সীল কার ইন্ধনে তৈরী করা হয়েছে আসল অপরাধী কে খোঁজে আইনের আওতায় আনা একান্ত আবশ্যক ও জরুরী বলে লক্ষ্মীপুর শহর বাসীদের দাবি। ঝাল জালিয়াতির ঘটনা কে কেন্দ্র লক্ষীপুর জেলা শহর বাসী আতঙ্কে তোড়পাড় ছড়িয়ে পড়ে। তারা আরও বলেন,কি করে সম্ভব হয়েছে সোহেল রানার পক্ষে অবৈধ নকল সীল তৈরী করা। ঘটনার স্থলে উপস্থিত কালীন অনেকে অপরাধ কারী সোহেল রানা কে জামায়াতের কর্মী বলে মন্তব্য করেছেন। একইসাথে পৌরসভার পৌর ৬নং ওয়ার্ড বাসিন্দা ও বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, অবৈধ নকল সীল তৈরী ব্যাপারে জোরালো ভাবে আইনি প্রক্রিয়া চায়।কাদের ধারা সম্ভব হইতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবুল বাশার আবারও বলেন,জামাত ছাড়া আর কে হবে সাংবাদিকদের ভিডিও লাইভে মন্তব্য করে এইসব কথা জানান বিএনপির ওয়ার্ড নেতা সহ আরও অনেকে।