
জামাল কলনগর প্রতিনিধিঃ এনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে চর কাদিরা ইউনিয়নে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন।এ সময় তিনি আরও বলেন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা প্রত্যাশা শান্তিপূর্ণ একটি বাংলাদেশ। চাঁদাবাজের বাংলাদেশ নয়। লুটপাটকারীর বাংলাদেশ নয়, হত্যাকারীর বাংলাদেশ নয়, দখলদারের বাংলাদেশে নয়। এমন একটি বাংলাদেশ- যে বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচিত করবে। সেই সমস্ত জনপ্রতিনিধির জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে, দায়বদ্ধ থাকতে হবে। এমপি মন্ত্রী সরকার হয়ে যা খুশি করবে সেটা বাংলাদেশে আর চলবে না; সেদিন শেষ হয়ে গেছে।
শনিবার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাটে পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ ও সুধী সমাবেশে এ বক্তব্য রাখেন তিনি।তিনি আরও বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি বন্যার্তদের পাশে আছে। দেশের যেখানে বন্যা কবলিত মানুষ আছে, যেখানেই তাদের পাশে দাঁড়াবে বিএনপি। এটাই বিএনপি রাজনীতি। লুটপাট, চাঁদাবাজি বিএনপি’র রাজনীতি নয়। আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশের জনগণকে নিয়ে, জনগণের আস্থা ও ভালবাসাই বিএনপির রাজনীতি।আমীর খসরু আরও বলেন, রাজনীতিতে গুণগত পরিবর্তন এসে গেছে, যে সমস্ত রাজনীতিবিদ, নেতাকর্মী এটা বুঝতে পারবে না তাদের কোন রাজনীতি আগামী দিনে বাংলাদেশে থাকবে না। আওয়ামী লীগ পেতাত্বারা আকাম-কুকাম করতে চাইবে তা আর চলবেনা।
বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন, তারেক রহমানের নির্দেশে নেতাকর্মীরা বন্যা কবলিত এলাকায়।
