
হারুনুর রশিদ জিন্নাহ
স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে মজুচৌধুরীর হাট ঘাটে ৪টি লাশ নিয়ে ফেরী চলাচল বন্ধ।অতিরিক্ত বৃষ্টি এবং আবহাওয়া সংকেত থাকার কারণে ফেরী সহ সকল নৌচলাচল বন্ধ।আজ ২৯শে – মে ২০২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ভোর ছয়টা থেকে বৃষ্টি শুরু হয়েছে লক্ষ্মীপুর জেলা সহ আরও কয়েকটি জেলায়। নদীতে জোয়ারের চাপ এবং অতিরিক্ত বৃষ্টির কারণে লঞ্চ এবং ফেরী ঘাটের চলাচল রাস্তার মুলপটক পানির নিছে।এতে দূরপার্লার অনেক মালবাহী ট্রাক ক্যাভারবেন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা।নদী পারাপারের জন্য অসংখ্য যাত্রীর জনজীবনে নেমে এলোদুর্ভিক্ষ।আর কত সময় লাগবে বৃষ্টি কমতে তা নেই জানা।
এদিকে নদীর জোয়ারের চাপ দিগুণ বাড়তে দেখা যায়। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় দীর্ঘক্ষণ সময় এসে ফেরীতে দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা নদীর জোয়ারে চাপ বেশি তায় ফেরী চলাচল বন্ধ। কখন জোয়ারে চাপ কমিয়ে আসবে আর ফেরী ছাড়বে সেই অপেক্ষায় রয়েছে যাত্রীরা। তবে আবহাওয়া অধিদপ্তরে সংকেত না দেওয়া পর্যন্ত ফেরী লঞ্চ সহ সকল নৌ পথে যানবাহন চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
