রায়পুরে আলোচিত মা ও ০৩ (তিন) মেয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল মাননীয় ডিআইজি পরিদর্শন

লেখক: Admin
প্রকাশ: ৩ মাস আগে

 

রায়পুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে ২৬ শে-ই জুন ২০২৬ ইং তারিখ রোজ শুক্রবারে লক্ষ্মীপুর জেলায় রায়পুর থানার আওতায়ধীন আলোচিত মা ও ০৩ (তিন) মেয়ে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন মাননীয় ডিআইজি জনাব মোঃ মনিরুজ্জামান (অ্যাডিশনাল আইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) চট্টগ্রাম রেঞ্জ, বাংলাদেশ পুলিশ,চট্টগ্রাম।

মা ও তিন মেয়ে হত্যাকান্ডের ঘটনারস্থল পরিদর্শন কালে রায়পুর থানা পরিদর্শন করেন এবং সকল পুলিশ সদস্যদের আইন শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আবু তারেক সহ আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) জনাব মোহাঃ আব্দুর রাশেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব রূপক চন্দ্র পাল‌ সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন