
লক্ষ্মীপুর স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। উক্ত মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন অনুষ্ঠিত উপলক্ষে, উপজেলা প্রশাসন লক্ষ্মীপুর সদর ও কমান্ডার, উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, লক্ষ্মীপুর সদর এর পক্ষ থেকে জনাব ক্যাথোয়াইপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর সদর এর নেতৃত্বে বিজয় চত্বরস্থ শহীদ স্মৃতিসৌধ ও বাগবাড়ীস্থ গণকবর, উত্তর হামছাদী ইউনিয়নস্থ বাসুবাজার গণকবর, পিয়ারাপুরস্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণ এবং শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত।
