
নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে ২২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে লক্ষ্মীপুর ৩নং ইউনিয়ন দালাল বাজার আলিফ-মীম হাসপাতাল হলরুমে প্রতিবন্ধী ও অসহায় হতদরিদ্র পরিবার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী। সভাপতি ভি বি রায় চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ মানবতাবাদী মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলার সভাপতি জনাব শামছুল করিম খোকন, আরো উপস্থিত ছিলেন, দালাল বাজার আলিফ-মীম হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব আমির হোসেন, লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা সংগঠনের সহকারী কমান্ডার বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সম্মানিত কার্যনির্বাহী সদস্য মোঃ মফিজুর রহমান মাস্টার, প্রেসক্লাবের সহসভাপতি মোঃ হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল,সহসভাপতি আব্দুল্লাহ আলমামুন, সহসাধারণ সম্পাদক -মোঃ দেলোয়ার হোসেন, দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক -রাকিব হোসেন সোহেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক -সোহেল হোসেন, সহ প্রমুখ।
বাংলাদেশ প্রেস ক্লাব লক্ষীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরী শীত বস্ত্র কম্বল বিতরণ শেষে বক্তব্য বলেন, লক্ষ্মীপুর উপকূলীয় এলাকার কারণে এখানে শীত এবং শীতার্তদের সংখ্যা অনেক বেশি।আজ অসহায় প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ শুরু হয়েছে।তিনি আরো বলেন, যদি প্রত্যেক সেবামূলক প্রতিষ্ঠান ও বীত্তবান দানশীল ব্যাক্তিগণ তাদের দানের হাত প্রসারিত করে, তাহলে কৃষক, অসহায়, হতদরিদ্র, দিনমজুর সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি ফিরে পাবে। বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার উপদেষ্টা ও বাংলাদেশ মানব তাবাদী মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি শামসুল করিম খোকন বক্তব্য বলেন,যখন সত্যের প্রভাব পড়তে শুরু করে তখন মেঘনা নদীর তীরে নদীর দুই পাশে থাকা অসহায় নিরীহ মানুষদের কথা মনে পড়ে, আমরা অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে কিছুটা হলেও শীত বস্ত্র আর্থিক সংকট দূর করার চেষ্টা করছি। আমি আশা করছি আমাদের মত যাদের দেওয়ার সমর্থন রয়েছে তারা আমাদের মত এগিয়ে আসুন অসহায় নিরীহ মানুষের পাশে দাঁড়ানো চেষ্টা করতে সকলের প্রতি আহবান জানান।
হোসেন চৌধুরী বলেন, বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলার শাখার উদ্যোগে শীত বস্ত্র আয়োজন করা হয়েছে। আগামী দিনে এই অসহায় নিরীহ মানুষের পাশে আছি থাকবো। ইনশাআল্লাহ, তাদের জন্য যখন যা কিছু সম্ভব, তাই নিয়ে অসহায়দের জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। আলিফ-মীম হাসপাতালের চেয়ারম্যান বলেন,বাংলাদেশ প্রেসক্লাব ঢাকার লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে আজ যে আয়োজন করেছে তা সত্যিই গর্বিত আমি অসহায়দের জন্য কিছু করতে পারলে নিজেকে সার্থক মনে করি। বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা ও মানবতাবাদী বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি জনাব শামসুল করিম খোকন মহোদয় কে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এত সুন্দর আয়োজন এর জন্য। তিনি আরো বলেন, ইনশা আল্লাহ অসহায়দের জন্য যখন যাই কিছু সম্ভব হবে, আমার পক্ষ থেকে অব্যাহত থাকবে।
