আওয়ামীলীগ নিষিদ্ধের দাবীতে কফিন কাঁধে মিছিল করছে ছাত্র-জনতা

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক : আওয়ামীলীগের হামলায় নিহত আবুল কাশেমের কফিন কাঁধে নিয়ে লক্ষ্মীপুরে মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ ছাত্র-জনতা। মিছিলে তারা ‘আর নয়-ছয় না করে’ দ্রুত আওয়ামীলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এর আগে উত্তর তেমুহনী এলাকায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। পরে কফিন নিয়ে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়। শিক্ষার্থীসহ কয়েক শ মানুষ এতে অংশ নেন।

এ সময় শিক্ষার্থীরা “ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, আওয়ামীলীগের ঠিকানা এই বাংলায় হবে না, আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ; একশন টু, একশন ডাইরেক একশন; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; আওয়ামী লীগের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন; আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না; খুনি হাসিনার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন; খুনি টিপুর বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন; নিষিদ্ধ নিষিদ্ধ, আওয়ামীলীগ নিষিদ্ধ, নিষিদ্ধ নিষিদ্ধ আয়নাঘর নিষিদ্ধ; গুমের কারখানা আয়নাঘর, আওয়ামীলীগ নিষিদ্ধ কর স্লোগান দেয়।”

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আরমান হোসেন, সাইফুল ইসলাম মুরাদ, আরিয়ান রায়হান, রেদোয়ান হোসেন রিমন প্রমুখ।

সরকারকে উদ্দেশ্য করে ছাত্র-জনতা বলেন, অনতিবিলম্বে আওয়ামীলীগের সকল অপরাধ ও গণহত্যার বিচার করতে হবে এবং দলটির রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে। জাতিসংঘ গণহত্যার প্রমাণ বিশ্ববাসীর সামনে হাজির করেছে। দেশীয় ও আন্তর্জাতিক সব শক্তিকে কাজে লাগিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। আওয়ামীলীগকে শুধু নিষিদ্ধ করলে হবে না। যারা বিভিন্নভাবে তাদের পক্ষ নিচ্ছে প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। যদি সরকার তা না করে বিপ্লবী ছাত্র-জনতা বিপ্লবকে সম্পন্ন করতে সে দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে।

তারা আরো বলেন, এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বক্তব্যে বলেন, আওয়ামীলীগ কখনই রাজনৈতিক দল ছিলো ছিলো না, তারা সবসময় সন্ত্রাসী ভুমিকায় ছিলো। যারাই আওয়ামীলীগের বিরুদ্ধে গিয়েছে তাদেরই আয়নাঘরের মতো জঘন্য জায়গায় রেখেছে। আয়নাঘরের মতো এই জঘন্য জায়গায় বছরের পর বছর নিরপরাধ মানুষদের নির্যাতন করেছে। ৬ফিট বাই ৪ ফিটের ছোট ছোট ঘরে বছরের পর বছর বন্দী করে রেখেছে। ইলেক্ট্রিক শকের মাধ্যমে নিরপরাধ মানুষদের হত্যা করেছে। অতি দ্রুত এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। সারাদেশের সব আয়নাঘর বের করে জনগণের জন্য কমপক্ষে ৬ মাসের জন্য উন্মুক্ত করে দিতে হবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন