গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে

লেখক: Admin
প্রকাশ: ৪ মাস আগে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:উপজেলা প্রশাসন, রায়পুরের উদ্যোগে রায়পুর উপজেলাতে গত ১৩/০১/২০২৫ইং তারিখে গণভোট সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র‍্যালীতে রায়পুর উপজেলার সকল সরকারি দপ্তর, রায়পুর থানা, রায়পুর সরকারি কলেজ, রায়পুর পৌরসভা, সকল ইউনিয়ন পরিষদ, গ্রাম পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সম্মানিত ইমামবৃন্দ, প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এর সম্মানিত শিক্ষকবৃন্দ, বণিক সমিতি, ছাত্র প্রতিনিধি বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সহ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে। র‍্যালীটি রায়পুর উপজেলার প্রায় ১ (এক) কিলোমিটার রাস্তা প্রদক্ষিন করে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন