সেবা ব্রতে চাকরি এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ ট্রেনিং

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম, লোকদের খুঁজছে বাংলাদেশ পুলিশ।

০৫ মে ২০২৫ খ্রি. তারিখ সকাল ০৯.০০ ঘটিকায় লক্ষ্মীপুর সরকারি কলেজ পরীক্ষা কেন্দ্রে পুরুষ ও নারী প্রার্থীদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আকতার হোসেন, পুলিশ সুপার, লক্ষ্মীপুর মহোদয়।

এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুমিল্লা জেলা, জনাব মোঃ সাইদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফেনী জেলা, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, লক্ষ্মীপুর এবং সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) জনাব মোঃ রকিবুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস, আরআই (পুলিশ লাইন্স) জনাব মোঃ নজরুল ইসলাম সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন