লক্ষ্মীপুরে হিন্দু সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর সহ দেশব্যাপী হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের বিভিন্ন বাসভবনে অগ্নিসংযোগ ও মন্দিরে হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা।শনিবার ১০ আগস্ট বিকাল ৪ টার দিকে শহরের প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। এ সময় আন্দোলনকারীরা ৪ দফা দাবি জানান৷দাবিগুলো হলো, সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করতে হবে। সংখ্যালঘু সুরক্ষা কমিশন গঠন করা চাই। সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার হামলা প্রতিরোধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করা জরুরী। সংখ্যালঘুদের জন্য ১০ শতাংশ সংসদীয় আসন বরাদ্দ করতে হবে।মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।মানববন্ধন শহর ঘুরে  জামায়াতের আমির আবুল ফারাহ্ নিশান, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন দেবনাথ, জেলা যুব ঐক্য পরিষদের সভাপতি রাজ বিজয় চক্রবর্তী ও সাধারণ সম্পাদকর ঝুটন কুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, জন্মসূত্রে এই দেশ আমাদের সবার। এখানে আমাদের নিরাপত্তা চাই। দেশে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন আমাদের সমস্যা নেই৷ কিন্তু আমাদের বাসস্থান ও ধর্মীয় স্থাপনার নিরাপত্তা চাই৷ কথায় কথায় ভারত যা স্বাধীন দেশে এইসব কথা চলবে না আমরা স্বাধীন দেশের নাগরিক,এই দেশ স্বাধীন করেছে ছাত্র সমাজ, আমরা আর রক্ত ঝরাতে চায়না। আমাদের জন্ম এই দেশে এই দেশের মাটিতে থাকতে চাই।আজ সারা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সকল সংগঠন এক হয়েছে আর নয় হিন্দুদের উপর অতর্কিত হামলা অত্যাচার নির্যাতন কথায় কথায় গায়ের দিকে তেড়ে আশা,হিন্দু মা বোনদের নির্যাতন করা, সম্পদ দখল দেওয়া, বাড়ী ঘর ভাংচুর করা,হিন্দু মা বোনকে হত্যা করে গুম করা,ঘর বাড়ি দোকান মালামাল লুটপাট করে নিয়ে যাওয়ার জন্য আমরা এই দেশ স্বাধীন করিনাই। আমারা মুসলমান ছাত্র ভাইদের ধন্যবাদ জানায়, তাদের কারণে আজ আমরা বেঁচে আছি,তারা আমাদের জান মাল রক্ষা করে আমাদেরকে নিরাপত্তা দিয়েছে,মুসলমান ছাত্র সমাজ আমাদের গর।আমরা অত্যাচার সংঘ্যলগুদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি আশা করি সঘ্যলগুদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে উপযুক্ত বিচার করবেন।যেহেতু আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক।আজ হিন্দু সনাতন ধর্মালম্বীরা জেগেছে আর একটা হত্যা নয়,শান্তি চাই জানিয়ে মন্দিরে বিক্ষোভ সমাবেশের মিছিল ও আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন