আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে,বললেন মাহবুবুর রহমান খোকন

লেখক: Admin
প্রকাশ: ৯ মাস আগে

 

লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান খোকন বলেন, একটি দলের (জামায়াত) আমীর বিগত সময়ে। তিনবার সংসদ নির্বাচন করে হেরেছে।

কিন্তু আমাদের নেত্রী খালেদা জিয়া এপর্যন্ত একবারও হারেনি। ওই আমীর সাহেব, তিনবারে মোট ভোট পেয়েছেন ৪৭ হাজার ৯৬১ ভোট।

কিন্তু লক্ষ্মীপুর-২ আসনে ২০০৮ সালের নির্বাচনে আবুল খায়ের ভূঁইয়া ৮০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তাইতো ওই দল ভাবছে, এবারো বুঝি হেরে যাবো। সেই হারার আশঙ্কা থেকে, পিআর পদ্ধতিতে ভোট চাচ্ছে। পিআর পদ্ধতিতে ভোট হলে, আমীর সাহেব হয়তো সংসদে যেতে পারবেন।

শুক্রবার (৩১ অক্টোবর) সদর উপজেলার চর রুহিতা ইউনিয়ন শ্রমিক দল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুবুর রহমান আরও বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতামলে। একটি দল গুপ্তভাবে ও আওয়ামী লীগের সাথে মিশে। তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছে। তারা আন্দোলনে ছিলো না। কিন্তু বিএনপি আন্দোলন করেছে, রাজপথে ছিল। ইউনিয়ন, উপজেলা, জেলা, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় কোথাও কাজ করতে পারেনি।

কিন্তু হাসিনা বিরোধী আন্দোলন থামায়নি। শত মামলা ও জুলুমের পরও কেউ দেশ ছাড়েনি। দলত্যাগ করেনি। এখন ৫ আগস্টের পর একটি দল। ক্ষমতার নেশায় বর্তমানে এমন কোন কাজ নেই যা তারা করছে না। হিন্দুদের মন্দিরে গিয়ে বলে। পূজা-রোজা এক জিনিস। নাউজুবিল্লাহ।

আরও বলেন, সেই দলটি (জামায়াত) পিআর পদ্ধতিতে নির্বাচনের নামে আন্দোলন করছে। আবার, জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংসদ নির্বাচনের পূর্বে গনভোট দাবি করছে। এটি মূলত, নির্বাচন পিছনোর ষড়যন্ত্র। দেশ নিয়ে ষড়যন্ত্র। নির্বাচনের পূর্বে যদি গনভোট হয়। এরপর বলবে, এখন নির্বাচনের কোন পরিবেশ নেই। আরও কিছুদিন পরে নির্বাচন দিন। মানে ষড়যন্ত্র আর ষড়যন্ত্র।

এই ষড়যন্ত্র দেশের সকল মানুষকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীদের প্রতিহত করতে হবে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন দিতে হবে। এর বিকল্প কোন সিদ্ধান্ত বিএনপি মানবে না।

চর রুহিতা ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোশারফ হোসেন রনির সভাপতিত্বে ও সদস্য সচিব রুবেল হোসেন ভূইয়ার সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পশ্চিম বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ভুট্টো

সদর উপজেলা পশ্চিম শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন হাওলাদার, সদস্য সচিব ইউসুফ আলী, চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুর হোসেন আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক কামালুর রহিম মানিক ভুইয়া, সদর উপজেলা পশ্চিম ছাত্রদলের আহ্বায়ক আবদুল মজিদ সহ প্রমুখ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন