মাননীয় আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ৯ মাস আগে

লক্ষ্মীপুর বিশেষ প্রতিনিধি: মাননীয় আইজিপি মহোদয়ের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা অনুষ্ঠিত ।

১৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. তারিখ মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম বিপিএম মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে উক্ত ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন মহোদয়।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হোসাইন মোঃ রায়হান কাজেমী পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন