
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর পুলিশ লাইন্স ড্রিলশেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা, ফেব্রুয়ারি ২০২৫ উপলক্ষে ব্রিফিং প্যারেডের আয়োজন করা হয় ৯ এপ্রিল ২০২৫ ইং তারিখে।উক্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আকতার হোসেন।

আরোও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুমিল্লা জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ফেনী জনাব মোঃ সাইদুর রহমান,
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোহাঃ রেজাউল হক, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব অন্তু কুমার দাস, মেডিকেল অফিসার (পুলিশ হাসপাতাল) জনাব মোঃ বাকি বিল্লাহ সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও নিয়োগ পরীক্ষা ডিউটিতে নিয়োজিত সদস্যবৃন্দ।
পুলিশ সুপার মহোদয় ব্রিফিং প্যারেডে সকলের উদ্দেশ্যে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
