লক্ষ্মীপুরে চররুহিতায় জরাজীর্ণ মন্দির বেহাল অবস্থা রাস্তা

লেখক: Admin
প্রকাশ: ৭ মাস আগে

মো: হোসেন চৌধুরী লক্ষ্মীপুর
লক্ষ্মীপুর সদর উপজেলা চররুহিতা ইউনিয়নে ৪ নং ওয়াডে “শ্রী শ্রী রাধা মাদব সেবা শ্রম ” চররুহিতা ইউনিয়নে মন্দিরের পূজা পূর্ব প্রস্তুতি পরিদর্শনে আসেন উপজেল নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। তিনি মন্দিরের সার্বিক পরিস্থিতি, প্রস্তুতি এবং নিরাপত্তার বিষয়ে প্রয্যবেক্ষণ করেন, সিসি ক্যামেরা সহ বিভিন্ন পরস্থিতি সংক্রান্তে মন্দির পরিচালনা কমিটি , পুজা উজ্জাপন কমিটি এলাকার স্থানীয় রাজনৈতিক, সামাজিক, নেতৃবৃন্দের উপস্থিতিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ।গত ২০০৪ ইং সালে চররুহিতা ইউনিয়ন চেয়ারম্যান মুরাদ হোসেন চৌধুরীর সহোযোগিতায় চররুহিতা সনাতনী হিন্দু সম্প্রদায়ের উদ্যোগে খঞ্চিরাম মাঝি বাড়ির সম্মুখে মন্দির টি স্থাপিত হয়, এলাকাবাসি হিন্দু মুসলিম সকলের সহোযোগিতায় ধিরে ধিরে মন্দির টি প্রতিষ্ঠিত হয়, বহু দুর দুরান্ত থেকে মন্দির দেখতে কীর্তন শুনতে, পূজা দিতে রথ যাত্রা জুলন যাত্রা এবং প্রতি বছর কাত্তিক মাসে মাসব্যাপি ধর্মীয় বিষয়ে আলোচোনা আসরে দুর.. দুরান্ত থেকে অতিথিরা আসেন, মন্দিরের সভাপতি চিন্ময় দাশ বলেন এই মন্দিরটি চররুহিতার একমাত্র মন্দির এখানের বেশির ভাগ মানুষ গরিব, অসচ্ছলতার কারনে মন্দিরটি এখনো আশানুরূপ প্রতিষ্ঠিত হয়নি।মন্দিরটির উপরে টিন সেট, গেট বিহিন এখানে অনেক অতিথির আগমনে আমরা তেমন আপ্যায়নের ব্যাবস্থা নিতে পারছিনা, সব শ্রেণির গনমানুষের ঢল, কিন্তু রাস্তার অবস্থা খুবই বেহাল অবস্থা, এই রাস্তাটি পুজার পুর্বে সংস্কার করার জন্য আমি জেলা ও উপজেলা প্রশাসনের আন্তরিক দৃষ্টি আকর্ষণ করছি। মন্দির কমিটির সাধারন সম্পাদক রেন্টু চন্দ্র হাওলাদার বলেন, আমাদের এই মন্দিরে যত বার পূজা, কির্তন অনুষ্ঠান হয়েছে ততবার আমরা স্থানীয়, রাজনৈতিক সংগঠন ও স্বেচ্ছাসেবী দলমত ধর্ম বর্ণ নিবি শেষে সকলের আন্তরিক সহোযোগিতা পেয়েছি, এই ইউনিয়নে কেউ কোন ধর্মীয় অনুভূতিতে আঘাত করেনি আমরা হিন্দু সম্প্রদায় এখানে বর্তমানে সকলের সাথে মিলেমিশে ভালো আছি, তবে আমাদের প্রনের দাবি এই মন্দিরের সার্বিক উন্নয়নের জন্য সরকারি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের আন্তরিক সহয়তা কামনা করি।
সকল দল মত নিবিশেষে ধর্ম বর্ণ জাতি গোত্র সবশ্রেনীর মানুষেকে আগামি ২৯/৯/২০২৫ ইং তারিখে থেকে ২/ ১০ / ২০২৫ তারিখ পয্যন্ত সারদিয় দুর্গাপূজার উৎসব উদজ্জাপনে সকলের প্রতি আমন্ত্রণ রহিলো , মন্দিরটির সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় উপস্থিত ছিলেন চররুহিতা ইউনিয়ন বি এনপির সভাপতি নুরহোসেন চৌধুরী আরজু, শাহিন কাদের চৌধুরী, সাংবাদিক হোসেন চৌধুরী, জেলা যুব উন্নয়নের সহকারী উপপরিচালক সালাহ উদ্দিন বাচ্চু চররুহিতা ইউনিয়ন এর প্রশাসক শহিদুল ইসলাম, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মাহাবুবুল আলম,বাজার কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দ কর্মিরা উপস্থিত ছিলেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন