জনগণ পি আর নির্বাচন চায়না বললেন, মাহবুবুর রহমান শামীম

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

 

কামরুল ইসলাম

কমলনগর প্রতিনিধি: বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রুত নির্বাচনী রোড ম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে তিনি।

রোববার (২৪ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজিরহাট ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহবুবের রহমান শামীম বলেন, অবিলম্বে যতদ্রুত সম্ভব নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। জনগণ তাকিয়ে আছে ভোট দেবার জন্য। ২০১৪ সালে ফ্যাসিস্ট হাসিনা সরকার ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশে এক তরফা নির্বাচন হয়েছিল। বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। ২০১৮ সালে দিনের ভোট রাতে হয়েছে। তখনও বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। ২০২৪ সালে ডামি নির্বাচন হয়েছে। আজকে বাংলাদেশের জনগণ ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।
তিনি বলেন, তারেক রহমানকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। তাকে নিয়ে ষড়যন্ত্র মানে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করা, গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র করা। এ ষড়যন্ত্র চক্রান্ত রুখে দিতে হবে। কোন উষ্কানিতে পা দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে যে নির্বাচন, সেটা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। বাংলাদেশের জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। কারা নির্বাচনকে বানচাল করতে চায়। যারা নির্বাচনে পরাজিত হবে, তারাই নির্বাচনকে বানচাল করতে চায়। ফেব্রুয়ারিতে ইনশাআল্লাহ নির্বাচন হবে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। কমলনগর উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম কাদেরের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদদিন নিজান।
কমলনগর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক এম দিদার হোসেনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদল হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভুঁইয়া ও জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাশেম প্রমুখ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন