রায়পুর থানার এএসআই মোঃ মঞ্জুর হোসেন এর উদ্যোগে দুটি হারানো মোবাইল, মালিকের নিকট হস্তান্তর

লেখক: Admin
প্রকাশ: ১২ মাস আগে

রায়পুর প্রতিনিধিঃ

দুর্জয় হোসেন চাঁন মিয়া

 

লক্ষ্মীপুরের রায়পুরে হারানো দুটি মোবাইল জিডি মূলে এএসআই মোঃ মঞ্জুর হোসেন কর্তৃক উদ্ধার হয়েছে। লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মহোদয় ও রায়পুর সার্কেল মহোদয়ের নির্দেশনায় আরও দুইটি হারানো মোবাইল জিডি মূলে উদ্ধার করা হয় রায়পুর থানার এএসআই মোঃ মঞ্জুর হোসেন এর উদ্যোগে। তিনি গোপন সুত্রে তার পুলিশ সহযোগী সোর্স বাহিনী নিয়ে এই অভিযান পরিচালনা করেন। উক্ত জিডি মূলে মোবাইল অভিযান পরিচালনা করা হয় লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মহোদয় , ও রায়পুর সার্কেল মহোদয়ের নির্দেশনায় ১৭জুন ২০২৫ইং তারিখে অভিযান পরিচালনা করে, দুটি হারানো মোবাইল উদ্ধার  পূর্বক দুটি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।তবে হারানো মোবাইল উদ্ধার করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন