লক্ষ্মীপুর দালাল বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

লেখক: Admin
প্রকাশ: ৪ মাস আগে

 

নিজস্ব প্রতিবেদকঃ লক্ষ্মীপুর সদর থানার আওতায়ধীন ৩নং দালাল বাজার ইউনিয়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান।এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) অভিদাশ উদ্যোগে।

উচ্ছেদ অভিযান পরিচালনার মাধ্যমে মৃত জয়নাল আবেদীন সাং মহাদেবপুর ৩ নং দালাল বাজার ইউনিয়নের স্থায়ী বাসিন্দা অভিযুক্ত আব্দুর রহিম এর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এদিকে অভিযুক্ত আব্দুর রহিম আইনকানুন না মেনে প্রশাসন কে বৃদ্ধা আঙুল দেখিয়ে সরকারি ভূমি সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ কাজ চলমান রাখেন।

অপরদিকে অবৈধ স্থাপনা নির্মাণ কাজ বন্ধ রাখতে সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা অভিদাশ একাধিক বার নোটিশ প্রেরণ করেন অভিযুক্ত আব্দুর রহিম এর নিকট।

কিন্তু কে শুনি কার কথা, নিজেকে প্রভাবশালী ও ব্যক্তিগত প্রভাব খাটিয়ে তার অবৈধ স্থাপনা নির্মাণ কাজ চলমান রাখেন। একপর্যায়ে উচ্ছেদ

গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সদর উপজেলার দালালবাজার এলাকায় জমিদার বাড়ি সংলগ্ন মেইন সড়কের দক্ষিণ পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বাধ্য করে অভিযুক্ত আব্দুর রহিম।এর আগে অভিযুক্ত আব্দুর রহিমকে নোটিশ এর মাধ্যমে জানানো হয় একতলা ভবনের পরে বহুতল ভবন যেনো না করা হয়।

এদিকে উচ্ছেদের পর যেন ফের নতুন করে স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয়রা। একই সঙ্গে উচ্ছেদ অভিযান সম্পূর্ণ বাস্তবায়নের দাবি তাদের।

 

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন