লক্ষ্মীপুরে গ্রাম পুলিশের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর জেলার গ্রাম পুলিশদের বার্ষিক সমাবেশ ও পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়। সমাবেস্তে লক্ষ্মীপুরে কর্মরত সকল গ্রাম পুলিশ উপস্থিত হয়। সকল গ্রাম পুলিশের বিভিন্ন সমস্যা গুলো তুলে ধরা হয়। গ্রাম পুলিশে বেতন ভাতা আত্মরক্ষার আধুনিক উপকরন, এবং গ্রাম পুলিশের ময়ার্যাদা ও সুরক্ষার বিষয় নিয়ে বক্তরা আলোচনায় নিয়ে আসেন। সমাজের গ্রামের অতন্দ্র প্রহরি গ্রাম পুলিশ, মানুষের জান, মাল ও এলাকার নিরাপত্তায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই বাহিনী।

অথচয় এই বাহিনীর চাহিদা মোতাবেক সমাজে বৌ বাচ্চা নিয়ে খাূদ্য বস্র বাসস্থান চিকিৎসা শিক্ষা, বড়ই সংকটাপন্ন হয়ে থাকে জীবন ভর। রাজনৈতিক, সন্ত্রাসী, চিনতাই কারি এবং বিভিন্ন হুমকি ধামকি চাপ নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে গ্রাম পুলিশ।

গ্রাম পুলিশকে আরো আধুনিকায়ন, অস্র ও জনবল সহ সুরক্ষা নিশ্চিত করলে ভালো থাকবে প্রতিটি গ্রাম, গ্রাম ভালো থাকলে দেশ এগিয়ে যাবে।গ্রাম পুলিশ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজীব কুমার সরকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, লক্ষ্মীপুর। এছাড়াও উপস্থিত ছিলেন মো: আক্তার হোসেন পুলিশ সুপার, লক্ষ্মীপুর, জসিম উদ্দিন উপপরিচালক, স্থানীয় সরকার, জামশেদ আলম রানা উপজেলা নির্বাহী অফিসার, লক্ষ্মীপুর, সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তাগণ এবং গ্রাম পুলিশ সদস্যগণ।

১১ই আগষ্ট সোমবার জেলা প্রশাসক গ্রাম পুলিশ সদস্যদের মাঝে পোশাক বিতরণ করেন এবং সার্বিক মূল্যায়নের ভিত্তিতে সেরা গ্রাম পুলিশ সদস্যদের ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন