লক্ষ্মীপুরে জোর পুর্বক প্রবাসীর ধান কেটে রাস্তা বানিয়ে মাটি কেটে নিয়ে যাচ্ছে ব্রিক ফিল্ডের মালিক হিরো পাটোয়ারী

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলার সদর ৬ নং ভাঙ্গাখাঁ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আর বি এম ব্রিকফিল্ডের মালিক তোফায়েল আহমেদের ছেলে হিরু পাটারি জোরপূর্বক এক প্রবাসীর ফসলের জমির ধান কেটে মাটি ব্রিক ফিল্ডে নিয়ে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার টি গন মাধ্যম কে জানালে হিরো পাটোয়ারী প্রবাসীর পরিবারকে গালমন্দ করে।।
এ হিরো পাটোয়ারী মাটির ব্যাবসা প্রভাব খাটানোর জন্য আওয়ামী লীগ সরকার এর আমলে আওয়ামী লীগ করে দাপট খাটায়, ৫ই আগষ্টের পর আবার লেবাস পালটিয়ে এখন আবার নিজেকে বিএনপির নেতা দাবি করে।

এদিকে এলাকাবাসী জানান আর বিএম ব্রিকফিল্ড সম্পুর্ন অবৈধ ভাবে চালাচ্ছে। তাদের কোন কাগজ পত্র নেই। এমন কি পরিবেশের ছাড়া পত্র নেই। তাঁর পরে ও পেশী শক্তির বলে তারা এ ব্রিক ফ্লিল্ড পরিচালনা করে আসছে।
জকসিন বাজার থেকে দুই কিলোমিটার পর্যন্ত রাস্তা মাটির গাড়ির কারনে স্কুল কলেজ এর ছাত্র ছাত্রীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়।
অপরদিকে ধুলাবালির কারণে নানা ধরনের রোগএ আক্রান্ত হচ্ছে। এ ব্যাপারে সদর এর এসিলান্ড কে জানালে তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন