
বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পাঁচ নেতাকে ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৬টায় রাজধানীর গুলশান কার্যালয়ে অনুষ্ঠিতব্য এক গুরুত্বপূর্ণ বৈঠকে তারা ডাক পান। বৈঠকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রার্থীদের সঙ্গে সরাসরি কথা বলবেন।
দেবিদ্বার থেকে ডাক পাওয়া পাঁচ নেতা হলেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চারবারের সাবেক সংসদ সদস্য আলহাজ ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম আউয়াল খান, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজবিউল আহসান মুন্সী এবং কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট রেহানা পারভীন।
