লক্ষ্মীপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা কমিটির সভায় অনুষ্ঠিত হয়েছে।উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠানের আয়োজন করা হয় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে।  আয়োজিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার।

এসময় আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার, লক্ষ্মীপুর, উপপরিচালক, স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর প্রতিনিধি ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ সহ সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।

উক্ত জেলা আইন-শৃঙ্খলা কমিটির কর্মকর্তা বৃন্দ জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে আলোচনা রাখেন। এসময় বর্তমান পরিস্থিতি সম্পর্কে জেলা ম্যাজিস্ট্রেট পরিস্থিতি পর্যালোচনাপূর্বক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন