
রায়পুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ হলো অত্র ইউনিয়নের প্রাণ কেন্দ্র। ইউনিয়নের পরিষদের মাধ্যমে পুরো ইউনিয়নের ভাগ্য পরিবর্তন হয়। ইউনিয়নের অনলাইন সেবা, রাস্তা-ঘাট, কালভার্ট, সকল প্রকার ভাতা ও চাল বিতরণ থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম সম্পন্ন করতে হয়। এই কাজ গুলো সম্পন্ন করতে প্রতিনিয়ত ইউনিয়ন পরিষদে যেতে হয় শতশত মানুষের। সেবা গ্রহণ করতে আসা আগত সাধারণ জনগণ ইউনিয়ন পরিষদের প্রবেশপথে কাঁদা আর পানি থাকার কারণে যেতে পারছেন না ইউনিয়ন পরিষদে। তাই অত্র ইউনিয়নের জনগণের সেবা গ্রহণে জন দুর্ভোগ দূর করার জন্য ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে পরিষদের প্রবেশপথের কাজ চলমান। যা দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজেই কাজ তত্বাবধায়ন করেন।
