
কবির হোসেন রাকিব
স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুরে মায়ের কলিজার টুকরা সন্তানকে বাঁচাতে মায়ের কান্না। সন্তানের চিকিৎসার পেছনে ভিটেমাটি সব বিক্রি করে এখন নিঃস্ব মেহেদির পরিবার। ডাক্তার বলেছে অপারেশনের জন্য আরও ৬ লক্ষ টাকা লাগবে। এত টাকা আমি কোথায় পাব? দেশের মানুষ ও মাননীয় সংসদ সদস্য যদি একটু নজর দেন, তাহলেই কেবল আমার ছেলেটা নতুন জীবন ফিরে পাবে।
কান্নাজড়িত কণ্ঠে এভাবেই দেশবাসী এবং লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও সংসদের হুইপ আলহাজ্ব আশরাফ উদ্দিন নিজানের কাছে আকুল আবেদন জানিয়েছেন এক অসহায় মা মুর্শিদা বেগম।ভিটেমাটি বিক্রি করেও শেষ রক্ষা হয়নি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার ৫নং চর ফলকন ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাছান ও মুর্শিদা বেগম দম্পতির সন্তান মুজাহিদ হাসান মেহেদী।
দীর্ঘদিন ধরে সে এক মারাত্মক ব্যাধিতে আক্রান্ত। ছেলেকে সুস্থ করে তুলতে গিয়ে পরিবারটি তাদের শেষ সম্বল বসতভিটা পর্যন্ত বিক্রি করে দিয়েছে। চিকিৎসার পেছনে সব টাকা শেষ করে পরিবারটি এখন পুরোপুরি নিঃস্ব ও অসহায়। চিকিৎসার জন্য প্রয়োজন আরও ৬ লক্ষ টাকা চিকিৎসকরা জানিয়েছেন, মুজাহিদ হাসান মেহেদীকে সম্পূর্ণ সুস্থ করতে হলে জরুরি ভিত্তিতে একটি অপারেশন প্রয়োজন।
আর এই অপারেশনের জন্য এখনো প্রায় ৬ লক্ষ টাকার প্রয়োজন। কিন্তু পরিবারের পক্ষে এই বিশাল অঙ্কের টাকা জোগাড় করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। টাকার অভাবে বর্তমানে মেহেদীর চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। হুইপ আশরাফ উদ্দিন নিজান ও দেশবাসীর কাছে সাহায্যের আবেদন কোনো উপায় না দেখে অসহায় মা মুর্শিদা বেগম তার সন্তানের জীবন রক্ষার্থে মাননীয় সংসদ সদস্য ও সংসদের হুইপ আশরাফ উদ্দিন নিজানের সরাসরি হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছেন।
একই সাথে দেশ এবং দেশের বাইরে অবস্থানরত সকল প্রবাসী ও বিত্তবানদের কাছে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। আপনার সামান্য অবদানে বেঁচে যেতে পারে একটি তাজা প্রাণ, ফিরে আসতে পারে একটি পরিবারের মুখে হাসি।
সাহায্য পাঠানোর ঠিকানা ও হিসাব নম্বর: পারিবারিক সংকটে সরাসরি সাহায্য পাঠাতে বা যোগাযোগ করতে নিচের মাধ্যমগুলো ব্যবহার করার অনুরোধ করা হয়েছে:
রোগীর নাম: মুজাহিদ হাসান মেহেদী, পিতা: মোঃ হাছান
মাতা: মুর্শিদা বেগম,ব্যাংক অ্যাকাউন্ট:ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (Islami Bank Bangla desh PLC) অ্যাকাউন্ট নম্বর: 205037068000 04317 মোবাইল ব্যাংকিং (ব্যক্তিগত):বিকাশ (Bkash): 01797423720 নগদ (Nagad): 01629507022
