রামগঞ্জে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান সম্পূর্ণ

লেখক: Admin
প্রকাশ: ১ বছর আগে

রামগঞ্জ প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার দুইটি ইউনিয়নে জলাবদ্ধতা নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। এ সময় ভোলাকোট ও ভাটরা ইউনিয়নের তিনটি স্থানে ১০টিরও বেশি স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযান চলাকালে শাকতলা প্রাইমারি স্কুলের সামনের এলাকা (ভোলাকোট ইউনিয়ন) পানিয়ালা বাজার ও দল্টা বাজার (ভাটরা ইউনিয়ন) এলাকায় অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা ২৪/০৫/২০২৫ইং তারিখ রোজ শনিবার। উচ্ছেদ অভিযানের নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি), রামগঞ্জ।

দেখা যায় খালের স্বাভাবিক পানি প্রবাহ বজায় রাখা ও সরকারি জমি দখল করে গড়ে ওঠা এসব অবৈধ স্থাপনা অপসারণে জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। জনস্বার্থে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনা কর্মকর্তা বৃন্দ।

 

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন