সুস্থ অভিযানে বাতিল করলো তিন অবৈধ ইটভাটা

লেখক: Admin
প্রকাশ: ১২ মাস আগে

 

লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ ২৮-০৪-২০২৫ তারিখ দিনব্যাপী রামগতি উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে চর রমিজ ইউনিয়ন এর চর আফজল এলাকাস্থ ৩ টি ইটভাটা যথা ক্রমে

মেসার্স আমানত ব্রিকস- প্রো: মোঃ নোমান মেসার্স জে এস ব্রিকস- প্রো: মোঃ সারোয়ার মেসার্স চৌধুরী ব্রিকস- প্রো: মোঃ আলাউদ্দিন-কে অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে দোষী সাব্যস্ত করে সর্বমোট ৮,০০,০০০/- (আট লক্ষ) টাকা অর্থদন্ড আরোপ এবং তাৎক্ষণিক আদায় করা হয়।

এ সময় ইটভাটাগুলোর চিমনি, ভাটা এবং বিপুলসংখ্যক কাঁচা ইট বিনষ্ট করে ইটভাটাগুলো বন্ধ করা হয়েছে এবং নতুন করে অবৈধ ইটভাটা চালু না করার নির্দেশ প্রদান করেন। অভিযান পরিচালনা করেন সৈয়দ আমজাদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার ও জনাব ঝন্টু বিকাশ চাকমা, সহকারী কমিশনার ভূমি রামগতি।

অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর, লক্ষ্মীপুর, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ ও ফায়ার সার্ভিস, রামগতি উপজেলা টিম। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে ছেন রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন