ফেইসবুক পোস্ট, লন্ডন থেকে ইলিয়াস কাঞ্চনের ভিডিও বার্তা

: Admin
: ১ বছর আগে

লক্ষ্মীপুর বিশেষ প্রতিনিধিঃ লন্ডন থেকে ভিডিও বার্তায় ছাত্র- জনতার চলমান আন্দোলনকে সমর্থণ জানালেন জনতা পার্টি বাংলাদেশের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তিনি ফেইসবুক পেইজ এসে ভিডিও লাইভের পোস্টে জানান, ছাত্রদের চলমান দাবির প্রতি আমি জনতা পার্টি বাংলাদেশের পক্ষ থেকে একাত্মতা পোষণ করছি।তিনি আরও বলেন, বর্তমানে আমি পারিবারিক প্রয়োজনে লন্ডন অবস্থান করায় এই ভিডিও বার্তায় তাঁদের এই আন্দোলনকে সমর্থণ জানাচ্ছি। ২৪ এর চেতনাকে আমরা হৃদয় দিয়ে ধারণ করি। কোন ফ্যাসিস্টকে মানবো না। আমি দেশে ফিরে এলে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবো। বর্তমানে আমাদের দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারওয়ার মিলন ও মহাসচিব শওকত মাহমুদ দলের অন্যান্য নেতৃবৃন্দকে নিয়ে ছাত্রদের এই আন্দোলনের পাশে আছে থাকবো। ছাত্রদের সমর্থনে ফেইসবুক পোস্টের মাধ্যমে ভিডিও লাইভে থাকা কালীন সময়ে তিনি এইসব কথা বলার শেষে সবাইকে শুভেচ্ছা জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন