
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ ফিলিস্তিনে মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে লক্ষ্মীপুরে জমায়েত শিবির সহ জনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল ) জুমার নামাজ শেষে লক্ষ্মীপুর শহরে জমায়েত শিবির ও জনতার উদ্যোগে মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় চক বাজার জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় এসে সমাবেশে মিলিত হয়।
উক্ত বিক্ষোভ মিছিলে স্লোগান দিয়ে দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’ ওহুদের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো সহ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন জায়গায় থেকে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।
তাঁদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, পশ্চিমা মানবতাবাদীরা সব জায়গায় মানবতার ফাঁকা বুলি আওড়ান। অথচ ফিলিস্তিনের বেলায় তাদের মানবতা কাজ করে না। তারা ইসরায়েলকে সর্ব প্রকার সহযোগিতা করে, তাদের এ দ্বিচারিতা বন্ধ করতে হবে। ইসরায়েলকে তারা অন্ধের মতো ভক্তি করে। তাদের প্রতি আমাদের তীব্র ঘৃণা। বিশ্বের সব দেশকে আহ্বান জানাই যেন তারা তাদের নীরবতা ভেঙে মজলুম ফিলিস্তিনের পাশে দাঁড়ায়।
বক্তারা আরো বলেন, ফিলিস্তিনের ওপর যখন হামলা হয়, ফিলিস্তিনের ওপর যখন আঘাত আসে, তখন সে আঘাত এসে লাগে আমাদের বুকে। ফিলিস্তিনের মুক্তি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে খালিদ বিন ওয়ালিদ (রা.)-এর মতো গর্জে উঠতে হবে।সমাবেশে নেতারা একসঙ্গে ঐক্য গড়ে তুলে প্রতিরোধ তৈরি করার আহ্বান জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন
