কমল নগরে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জেলা জামায়াতের আমীরসহ আহত তিন

লেখক: Admin
প্রকাশ: ২ years ago

কামরুল ইসলাম প্রিমন

কমলনগর প্রতিনিধিঃকমল নগরে ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়। আহতদের মধ্যে রয়েছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া(৭৫), লক্ষ্মীপুর শহর শাখার নায়েবে আমীর মোঃ জহির উদ্দিন (৪৫),ও প্রাইভেট কারের ড্রাইভার মোহাম্মদ জাকির হোসেন (৩৫)।কামালনগর উপজেলা জামাতের সেক্রেটারি আকরাম হোসাইন জানান জেলা আমিরে জামায়াত লক্ষ্মীপুর থেকে রামগতি উপজেলা যাওয়ার উদ্দেশ্যে ব্যক্তিগত প্রাইভেটকারে রওনা দেন।তার গাড়িটি যখন দুপুর ১২:৩০ মি: এর সময় কমলনগর কলেজের সামনে আসে তখন বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয়দের সহায়তায় তাদেরকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা:সোহেল রানা প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

কমলনগর থানার অফিসার ইনচার্জ জনাব তৌহিদুল ইসলাম জানান আমি ঘটনাটি শোনার সাথে সাথে ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘাতক ড্রাইভার সহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসি ।পরে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ট্রাক ড্রাইভারের কোন দোষ নেই দাবি করে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করায়, তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন