
সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ এর মৃত্যুতে শোক প্রকাশ
লক্ষ্মীপুর সদর থানা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার, পৌর ৬ নং ওয়ার্ড মিয়া বাড়ীর বাসিন্দা মৃত বজলুর রহমান মিয়ার বড় ছেলে বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ আর নেই, তিনি গতকাল তার নিজ বাড়ির বাসভবনে মৃত্যু বরণ করেন গতকাল ৯এ আগষ্ট রোজ শনিবারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর পূর্ব মুহূর্তে বয়স ছিল আনুমানিক (৯০)। বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ লক্ষ্মীপুর কম্যান্ডার পালাটনা ক্যাম্প ফুলগাজী সেক্টর জাফর ইমাম অধিনায়কত্ব এবং লক্ষীপুর রায়পুর রণাঙ্গনের বীর দর্পে বিক্রমে যুদ্ধ করেন। বাদ আছর নামাজ শেষে তোফায়েল আহমেদ এর জানাজা দিয়ে তার নিজ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উক্ত জানাজায় উপস্থিত ছিলেন, মুসুল্লি গণ ও বিভিন্ন সরকারি বেসরকারি এবং অন্যান্য কর্মজীবী শ্রেণির মানুষ। দাফন শেষে দোয়া ও মুনাজাত দিয়ে সমাপ্তি ঘোষণা করেন। দৈনিক লক্ষীপুরের কথা পরিবারের পক্ষ থেকে সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ এর মৃত্যুতে শোক প্রকাশ। তার পরকালে আত্মার মাগফেরাত শান্তি কামনা করছি, এবং শোক সন্তপ্ত পরিবার প্রতি শ্রদ্ধা আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
প্রচারে দৈনিক লক্ষ্মীপুরের কথা সাংবাদিক পরিবার।
