
রায়পুর প্রতিনিধিঃ দক্ষিণ চরবংশী ইউনিয়ন কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান (সিদ্দিক) এর নিজ উদ্যোগে এবং নিজের তত্ত্বাবধায়নে ৭নং ওয়ার্ড বাসীরদের সহযোগিতায় জন দুর্ভোগ হ্রাস করার লক্ষ্যে অকেজো জলবদ্ধতা খালের পানি নিষ্কাশনে খাল খনন।নেতৃত্বের সবচেয়ে বড় সাফল্য হলো মানুষের জীবন মানের উন্নয়ন ও তাদের সন্তুষ্টি অর্জন। উন্নয়ন আমাদের জীবনের প্রত্যেক টা ক্ষেত্রেই থাকা দরকার ।
ব্যক্তিগত, সামাজিক, রাজনৈতিক, আর্থিক, পারিবারিক সর্ব ক্ষেত্রেই উন্নয়ন করা খুবই জরুরী। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার, রায়পুর উপজেলার, দক্ষিণ চরবংশী ইউনিয়ন, ০৭নং ওয়ার্ডের, প্রত্যন্ত চরাঞ্চলের/উপকূলীয় অঞ্চলের নাজিম উদ্দীন মাঝি খাল হইতে পানির ঘাট পর্যন্ত প্রায় ৪ (চার) কিলোমিটার খাল খনন করেন কৃষক দলের যুগ্ম আহবায়ক সিদ্দিক সরকার। উক্ত খালটি০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নের কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সিদ্দিকুর রহমান (সিদ্দিক) এর তত্ত্বাবধায়নে ও এলাকার জনসাধারণের অর্থায়নে খাল খনন চলমান আছে।খোঁজ নিয়ে জানা গেছে এই খালটি দৈনন্দিন জীবন এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
খালটি খনন হলে আমাদের কৃষকদের উন্নত হবে,কৃষি জমিনে বীজ ফলে ফসল উৎপাদন হবে। মানুষের বাড়ীঘর পানি বন্দী থেকে রক্ষা পাবে, এবং সামগ্রিক ভাবে এলাকার জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে।কৃষকদের কথা চিন্তা করে খাল খনন করেন কৃষক দলের যুগ্ম আহবায়ক সিদ্দিক সরকার।এই খাল খনন করার কারণে একশো হইতে একশো পঞ্চাশ একর জমি পানি বন্দী থেকে উদ্ধার হয়েছে।খাল খনন উন্নয়ন মূলক কাজে জড়িত সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান, কৃষক দলের যুগ্ম আহবায়ক সিদ্দিক সরকার। আরও খোঁজ নিয়ে জানা যায়,ভবিষ্যতে অত্র দক্ষিণ চরবংশী ইউনিয়নের সর্বত্র উন্নয়ন মূলক কাজের ধারা অব্যাহত থাকবে।
এছাড়াও জানা যায়,দীর্ঘদিন ধরে খাল না খনন করার কারণে এলাকার নাল ফসলী জমি ডুবে কৃষকদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।গ্রীষ্ম কালে ফসল উৎপাদন করতে কোন অসুবিধা না হলেও ঠিক বর্ষা কাল হইলে পানি ভরপুর। এতে চরম দুর্ভোগে পড়েন এলাকার কয়েক হাজার কৃষক। ভোগান্তি বাড়ে কৃষকদের, এ দুর্ভোগের কথা চিন্তা করে খাল খননের উদ্যোগ নেন বিএনপির কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সিদ্দিক সরকার। খাল খননে উপকৃত হয় হাজারো কৃষক। এতে কৃষক’রা সাধুবাদ জানান,কৃষক দলের যুগ্ম আহবায়ক সিদ্দিক সরকার কে।
স্থানীয় মুরাদ, সুমন, মিজান, রহমান, মিলন, হিরু মাঝি, সর্দার, সুজা মিয়া, ফকির, সেলিম সহ আরও মিন্টু ও জাফর মোল্লা মাঝি বলেন, আমরা বেঁড়ী বাধের বসবাসকৃত মানুষ,আমাদের আগে থেকে এই খাল খনন করে জমিতে ফসল ফলানো উপযোগী হিসেবে দরকার ছিল। বৃষ্টির দিনে চরম ভোগান্তিতে পড়তে হয়, খাল ভরে ফসলী নাল জমি ফসল নষ্ট হয়ে ডুবে নদীর মতো দেখা যায়। এখন নতুন করে ৬ফুট গভীরে খাল খনন করা হয়েছে। এখন আর কৃষকদের বীজ ফসল উৎপাদন করতে কোনো অসুবিধা হবে না।
স্থানীয় বাসিন্দা মো.সফি মাঝি ও জহির মাঝি বলেন, দীর্ঘদিন ধরে খালটির করুণ অবস্থা ছিল। বিষয়টি স্থানীয় প্রশাসন কিংবা জনপ্রতিনিধিদের নজরে আসেনি। কিন্তু বিএনপির কৃষক দলের যুগ্ন আহবায়ক নেতা সিদ্দিক সরকারের উদ্যোগে খাল খনন করে পানি জলবদ্ধতার নিষ্কাশন করা হয়েছে।এতে শত শত কৃষক ও এলাকাবাসী এবং পথচারীরা সন্তুষ্ট।
বিএনপির কৃষক দলের নেতা সিদ্দিক সরকার দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকা কে বলেন,জনগণের উপকারের জন্য নাজিম উদ্দীন মাঝির খাল খনন করা হচ্ছে। তিনি আরও বলেন,যে খানে পানি বন্দী জলবদ্ধতার সৃষ্টি, সেখানে আমি প্রস্তুত পানি নিষ্কাশন করতে।এলাকার জনগণের জন্য নিয়মিত এমন কার্যক্রম চালিয়ে যাবার কথা জানান, বিএনপির এই নেতা।
