লক্ষ্মীপুরে ইউনিয়ন প্রশাসক বিদায় নবপ্রাশক এর বরণ অনুষ্ঠানে আবেগাপ্লুত জনগণ

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

হোসেন  চৌধুরী

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার ৪নং চররুহিতা ইউনিয়ন পরিষদে প্রশাসক বদলি উপলক্ষে এক হৃদয়স্পর্শী বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।চররুহিতা ইউনিয়নের বিদায়ী প্রশাসক মোঃ সালেহ উদ্দিন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক পদে পদোন্নতি লাভ করায় মঙ্গলবার (১৯ আগস্ট) ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁকে বিদায় সংবর্ধনা জানানো হয়।

একই অনুষ্ঠানে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসক সহকারি উপজেলা শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহাবুবুর রহমান, ইউনিয়ন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী প্রশাসক মোঃ সালেহ উদ্দিনের কর্মদক্ষতা, দায়িত্ববোধ এবং জনসেবামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং নতুন প্রশাসক মোঃ শহিদুল ইসলামের প্রতি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী প্রশাসকের হাতে শুভেচ্ছা স্মারক ও ফুলের তোড়া তুলে দেওয়া হয়। এবং নতুন প্রশাসকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেন।
বক্তারা বলেন, সালেহ উদ্দিন নিজের আপন মনের মাধুরি দিয়ে ইউনিয়ন পরিষদটা কে সাজিয়েছেন, তিনি পরিষদে যোগদানের পর এসে দেখেছেন পরিষদে বসার মতো চেয়ার টেবিল রুম নেই,কয়েকজন মেম্বারের প্রপ্য ভাতা বকেয়া, বিদুৎ বিল বকেয়া, ড্রেন কালবাট সহ নানান জ্রর্জরিত জরাজীর্ণ রাস্তাঘাট তিনি এগুলির সব সমাধান করেছেন, পরিষদে একটি নতুন ভবন করিয়েছেন, মানুষের সম্মান পিরিয়ে এনেছেন। বিভিন্ন খাদ্য শর্ষে ও চাউল এবং বি জিডি, টিসিবি সকল গরিব অসহায় মানুষ সমান অধিকারে পেয়েছে। চাউল বিতরন নতুন পদ্ধতিতে হয়েছে এবং শান্তিতে সবাই ন্যায্য ভাবে পেয়েছে।সকল রাজনৈতিক সামাজিক গন্য মান্য ব্যাক্তিবর্গ সহ সকলের সমন্বয়ে পরামর্শে সহোযোগিতায় এগিয়ে নিয়ে গিয়েছে চররুহিতা ইউনিয়ন পরিষদের কায্যক্রম। সকল সাধারণ জনগনের আস্তা অর্জন করেছিলেন বিদায়ী চররুহিতা ইউনিয়ন এর প্রশাসক সালেহ উদ্দিন বাচ্চু। এই ইউনিয়ন পরিষদকে সুন্দর ভাবে গড়ার উদ্দেশ্য,আসলে তিনি এই ইউনিয়ন এর একজন গর্বিত সন্তান। এই এলাকার জনগন ও সেবা ভালো বাসা পেয়েছেন তার কাছ থেকে। তাকে ও জনগন সম্মান, আস্তা, ভালোবাসা দিয়েছেন সালেহ উদ্দিন বাচ্চু কে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন