
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিস্ট্রেট রাজিব কুমার সরকার লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা পরিদর্শন করেন বুধবার ১৮ই মার্চ । তিনি পরিদর্শন কালে কমলনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়,
কমলনগর উপজেলা ভূমি অফিস,কমলনগর থানা পরিদর্শন, তোরাবগঞ্জ, চর ফলকন ইউনিয়ন পরিষদ, পাবলিক লাইব্রেরি পরিদর্শন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কমলনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলার সহকারী কমিশনার (ভূমি), কালেক্টরেটের সহকারী কমিশনারবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তর সমূহের কর্মকর্তা-কর্মচারীগণ ।
