সাংবাদিক নির্যাতন ও হত্যার প্রতিবাদে সারাদেশের মত লক্ষ্মীপুরে মানববন্ধন কর্মসূচি পালন অনুষ্ঠিত হয়েছে

লেখক: Admin
প্রকাশ: ৮ মাস আগে

নিজস্ব প্রতিবেদকঃ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাংবাদিক দম্পতি সাগর রুনির হত্যার বিচার কার্যক্রম শুরু করে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি লক্ষ্মীপুর জেলার সকল সাংবাদিকদের। তারা আরও বলেন,যদি উপযুক্ত বিচার করা হয় হত্যাকারীদের বিরুদ্ধে, তাহলে সাংবাদিকদের উপর চোখ রাঙানোর সাহস করবেনা কেউ।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার মতো জঘন্য তম হত্যার ঘটনা ঘটানোর সাহস এভাবে হতো না। সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল করে অচিরেই দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার করতে হবে রাষ্ট্রকে।

রাষ্ট্র সাংবাদিকদের উপর জারি করা কালো আইন বাতিল করে দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া উচিত।দেশের আইনশৃঙ্খলার চরম অবনতি দিকে যাবে, আবারও দুর্নীতি লুটপাট ও চরম অনিয়মে মাথা নাড়াচাড়া দিয়ে গজিয়ে উঠবে সন্ত্রাসী হত্যাকারীদের দল।

সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিকদের উপর নির্যাতনের প্রতিবাদে লক্ষ্মীপুর জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর ব্যানারে মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

সাংবাদিকদের তথ্য সংগ্রহ করতে আইনের সেবা সুরক্ষা দিয়ে দায়িত্ব পালন উন্মুক্ত করে দেয়া রাষ্ট্রের দায়িত্ব ও কর্তব্য। ১৭ই আগষ্ট, রবিবার সকালে লক্ষ্মীপুর জেলা শহরে ঝুমুর ইলিশ চত্বর ও ট্রাফিক বক্সের সংলগ্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

উক্ত মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিনিয়র সাংবাদিক দৈনিক সংগ্রাম প্রতিনিধি সেলিম উদ্দিন নিজামী। দৈনিক স্বাধীন মত ও ডেইলী সানের প্রতিনিধি এএসএম রেজাউল করিম পারভেজ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি অ আ আবীর আকাশ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক নয়া চাঁদ সম্পাদক ও মাছরাঙা প্রতিনিধি শাকের মুহাম্মদ রাসেল, দৈনিক লক্ষ্মীপুর খবর সম্পাদক ও সমকাল , ৭১ টিভি প্রতিনিধি আতাউর রহমান মনির, জাতীয় অর্থনীতি প্রতিনিধি মফিজুর রহমান মাস্টার,দৈনিক ভোরের মালঞ্চ সম্পাদক ও কবি রাজু হাসান, গণঅধিকার পরিষদ সভাপতি এড.নূর মোহাম্মদ, দৈনিক আমার বার্তা প্রতিনিধি আবদুল মালেক নিরব, দৈনিক আমার দেশ প্রতিনিধি রাজীব হোসেন রাজু, দৈনিক জনবাণী ও স্টার নিউজ প্রতিনিধি সাফায়েত সাকিব।

এ সময় মানববন্ধন কর্মসূচি ব্যানারে উপস্থিত ছিলেন,দৈনিক লক্ষ্মীপুরের কথা বার্তা সম্পাদক ফরহাদ হোসেন, দৈনিক চিত্র ও ডেইলী ব্যানার রবিউল সানি , ফয়জুর রহমান রকি দৈনিক সাহস, মনির হোসেন দৈনিক স্বদেশ প্রতিদিন, নিজাম উদ্দিন দৈনিক সরেজমিন বার্তা, নাজমুল হোসেন দৈনিক ঢাকা, আবু মুসা মোহন দৈনিক নবচেতনা,শিমুল হোসেন দৈনিক কালের সমাজ,নিশান হোসেন দৈনিক আমার বাঙলা,রিমন হোসেন, রাজু ও ফারভেজ খান বৈষম্য বিরোধী ছাত্রনেতা এবং আরও অন্যান্য সাংবাদিক বৃন্দ।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন