লক্ষ্মীপুর শহরে লাইসেন্স বিহীন হাসপাতাল ও ডায়গনিক সেন্টার সহ কয়েকটি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা অভিযান

লেখক: Admin
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার:  লক্ষ্মীপুর জেলা শহরে লাইসেন্স বিহীন হাসপাতাল ও ডায়গনিক সেন্টার সহ কয়েকটি ক্লিনিকে মোবাইল কোর্ট পরিচালনা অভিযা লক্ষ্মীপুর শহর এলাকায় ৩টি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সহ এক্সরে ক্লিনিকে (বারাকাহ মাল্টিকেয়ার হাসপাতাল, উপশম হাসপাতাল ও মেডিক্যাল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এবং লক্ষ্মীপুর মা ও শিশু প্রাইভেট হাসপাতাল) মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযান পরিচালনাকালে বর্ণিত প্রতিষ্ঠানগুলোতে যথাযথ লাইসেন্স না থাকায় এবং অপরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা সেবা প্রদানের মাধ্যমে ভোক্তার জীবনের ঝুঁকি সৃষ্টি করার অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ-১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ০৩টি মামলায় ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।

অভিযান পরিচালনায় সিভিল সার্জন, লক্ষ্মীপুর এর প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তর এর প্রতিনিধি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধি , বাংলাদেশ পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।

📢 আজকের গুরুত্বপূর্ণ খবর:

👉 বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন