
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: ভুয়া পোস্ট কে কেন্দ্র করে রামগঞ্জ থানা বিএনপির ছাত্র দলের সভাপতি জহির রায়হান বাবু দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক ও প্রকাশ এবং জাতীয় ডেইলী প্রেজেন্ট টাইম’স পত্রিকার জেলা প্রতিনিধি রাকিব হোসেন সোহেল এর উপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে গুরুত্বর আহত করেছে।
জানা গেছে ছাত্র দলের সভাপতি জহির রায়হান বাবু এর সাথে অন্য নারী ছবি দিয়ে পোস্ট করার কারণে সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে করে দায়ী করেন দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার সম্পাদক রাকিব হোসেন সোহেল কে।জহির রায়হান বাবু বলেন,দৈনিক লক্ষ্মীপুরের কথা পেইজ আইডি থেকে আমার সাথে অন্য নারীর ছবি দিয়ে পোস্ট করা হয়েছে যাতে আমার মানহানি করা হয় বলে ছাত্র দলের সভাপতি জহির রায়হান বাবু এর অভিযোগ।
জহির রায়হান বাবু যখন দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার সম্পাদক রাকিব হোসেন সোহেল কে কল করে যৌথ ছবি পোস্ট করা বিষয়ে জানতে চাইলে দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার সম্পাদক রাকিব হোসেন সোহেল তার প্রশ্নর জবাবে বলেন, এই আইডি টা সঠিক নয় এটা একটা ফেক আইডি খোলা হয়েছে দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার মানহানি করার উদ্দেশ্য প্রচেষ্টা চালিয়ে আসছে একটা কুচক্র মহল। এই ফেক আইডির বিষয়ে বিস্তারিত জানিয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানায় জিডি করা হয়েছে এবং জিডি কফি সহ আমার ফেইসবুক ও পেইজ আইডিতে পোস্ট করে সকল কে সতর্কতার বার্তা জানিয়ে দেওয়া হয়েছে।যাহার জিডি নং ৬০৬=১০/০২/২০২৫ তারিখে।
কিন্তু কোনো কথা না শুনে জহির রায়হান বাবুর সাংবাদিক কে কল করে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ভবন সামনে যেতে বলে। পরে তার কথা মতো জেলা আইনজীবী সমিতির ভবনে সামনে গেলে অসত্য ও অপপ্রচার ছাড়ানোর অভিযোগ তুলে বিভিন্ন অযুহাত দেখিয়ে সাংবাদিক রাকিব হোসেন সোহেল কে সন্দেহ করে হেস্তনেস্ত এবং শারীরিক মানসিক নির্যাতন করে হামলা চালিয়ে গুরুতর আহত করেছে ছাত্র দলের সভাপতি জহির রায়হান বাবু নামের এক যুবক।
রবিবার (৩১ মে)বিকেল পোনে ৪টার দিকে লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির ভবন এর পূর্ব দিকে গল্লীর মধ্যে সিসি ক্যামেরার সামনে দৈনিক লক্ষ্মীপুরের কথা সম্পাদক ও জাতীয় ডেইলী প্রেজেন্ট টাইম’স পত্রিকার জেলা প্রতিনিধি রাকিব হোসেন সোহেল কে টানাহেঁচড়া করে টেনে নিয়ে গিয়ে হামলা কারীরা হামলা চালায়।
পরে কয়েকজন আইনজীবী এডভোকেট মিলে মব কারী সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে জেলা আইনজীবী সমিতির হলরুমে সাংবাদিক কে নিরাপত্তা দেন। তাকে গুরুতর আহত অবস্থায় দেখে সিএনজিযোগে লক্ষ্মীপুর সদর হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসার জন্য পাঠান। পরে কর্মরত চিকিৎসক চিকিৎসা দিয়ে সাংবাদিক কে ভর্তি দেয়। যাহার ভর্তি রেজিস্ট্রেশন নং- ৪৫৫৬/৩২ তারিখ ৩১/০৫/২০২৬।
সাংবাদিক লক্ষ্মীপুর বাঞ্চানগর পৌরসভার পৌর ৬নং ওয়ার্ড বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সততার সাথে সাংবাদিকতার পেশাগত দ্বায়িত্ব পালন করে আসছেন বর্তমানে তিনি দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার মালিক হয়ে প্রতিষ্ঠানের সম্পাদক হিসেবে দ্বায়িত্ব পালন করেন এবং পাশাপাশি জাতীয় ডেইলি প্রেজেন্ট টাইম,স পত্রিকার লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি হিসেবে দ্বায়িত্ব পালন করে আসছেন। বর্তমানেও ঐ জাতীয় ডেইলি প্রেজেন্ট টাইম’ স পত্রিকার দ্বায়িত্বে রয়েছেন। জিডির সূত্র ধরে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিযোগকারী তার ব্যাক্তিগত ফেসবুক আইডি Journalist দৈনিক লক্ষ্মীপুরের কথা নামের আইডি থেকে ছবি বিকৃতি করে মানসম্মান হানিকর লেখা সহ বিভিন্ন পোস্ট করে অসত্য ও অপপ্রচার চালাচ্ছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা ও মানহানিকর তথ্য পোস্ট করার মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ করা হয়েছে।
সাংবাদিক রাকিব হোসেন সোহেল বলেন, আমার দৈনিক লক্ষ্মীপুরের কথা নামক পেইজের লগু ও আমার পত্রিকার নাম আমার নাম আমার মোবাইল নম্বর ও জিমেইল আইডি, আমার করা সংবাদ কফি করে নিয়ে আমার দৈনিক লক্ষ্মীপুরের কথা পেইজের নামে ভূয়া আইডি খোলে আমি যা পোস্ট করি তাই সেই ফেক ফেসবুক আইডিতে পোস্ট করেন, এবং কি অন্য বিভিন্ন ব্যক্তিদের নামে বিভিন্ন মানহানিকর লেখালেখি অপপ্রচার চালাইয়া আমার মান মর্যাদা ক্ষুন্ন করিতেছে। আমি বিভিন্নভাবে চেষ্টা করিয়া উক্ত অপপ্রচারকারী অজ্ঞাতানামা ব্যক্তির ফেক ফেসবুক আইডির পরিচয় সনাক্ত করিতে ব্যর্থ হয়েছি।
এই ভুয়া আইডির কারণে ব্যক্তিগতভাবে মানসিক ও সামাজিকভাবে মারাত্মক ক্ষতির শিকার হচ্ছি। তিনি বলেন, জিডি-র মাধ্যমে তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে এই সাইবার অপরাধের বিষয়ে অবগত করছেন। যাতে তারা এই জালিয়াতির বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারে। এর ফলে ওই ভুয়া আইডিটি দ্রুত বন্ধ করা সম্ভব হবে।
তবে ভুয়া ফেক আইডি পোস্ট নিয়ে যে সন্ত্রাসী হামলা করা হয়েছে দৈনিক লক্ষ্মীপুরের কথা পত্রিকার সম্পাদক ও জাতীয় ডেইলি প্রেজেন্ট টাইম’স পত্রিকার জেলা প্রতিনিধি রাকিব হোসেন সোহেল এর উপর আমরা তার প্রতিবাদ ও প্রতিনিন্দা জানিয়ে হামলা কারীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কাছে উপযুক্ত বিচার দাবি কামনা করছি। না হলে সন্ত্রাসী হামলা কারীদের বিরুদ্ধে আমাদের কলম থেমে থাকবেনা রাজ পথে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে যতক্ষণ না পর্যন্ত হামলা কারীদের গ্রেপ্তার না করা হয়।
